বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

    নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। গত বুধবার(১৬ জুলাই) রাত ৮টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সেইসাথে জেলা বিএনপি পরিচালনার জন্য ৫ সদস্যের (আংশিক) আহবায়ক কমিটিও ঘোষনা করা হয় একই বিজ্ঞপ্তিতে।

    আজ রবিবার (২৭ জুলাই) ২০২৫ তারিখ, নীলফামারী জেলা বিএনপি'র পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সদস্য করে, মীর সেলিম ফারুককে আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ্ রুবেলকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নীলফামারী জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদিত হয়েছে।দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    নীলফামারী জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদিত হয়েছে।
    কমিটিতে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টারা হলেন, প্রবীণ বিএনপি নেতা এ্যাড আনিসুল আরেফিন চৌধুরী এ্যাড. মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ আফজালুল হক, মোঃ রইসুল আলম চৌধুরী, মোঃ আবু-সাদেক চৌধুরী (লুলু)।

    কমিটিতে আহবায়ক মো: মীর সেলিম ফারুক, যুগ্ন আহবায়ক তিনজন সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু ও রেজাউল ইসলাম কালু এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সহ ২৮ জনকে সদস্য করে কমিটি অনুমোদিত হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন সৈয়দ আলী, মোজাম্মেল হক, আনিসুর রহমান কোকো, আনিছুর রহমান আনু, অধ্যক্ষ মনোয়ার হোসেন, এ্যাডঃ আবু মোঃ সোয়েম, ইউনুছ আলী শাহ্, আকবর আলী, শেফাউল জাহাঙ্গীর আলম, রেদোয়ানুল হক বাবু, এস কে মালেক, এ্যাড. কাজী আকতারুজ্জামান জুয়েল, মুক্তার হোসেন, প্রবির গুহ রিন্টু, আহমেদ আলী (বড় বাবু), গোলাম মোস্তফা রঞ্জু, অধ্যাপিকা (অব.) সেতারা বেগম, তাসনিম ফৌজিয়া ওপেল, রাকু ইসলাম, সীমা পারভীন, আখতারুজ্জামান সুমন, গোলাম রব্বানী, মোজাফফর আলী, আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, রশিদুল ইসলাম বাঙ্গালী, ময়নুল হক ও হারুন অর-রশিদ খোকন। নবগঠিত জেলা বিএনপির কমিটির আহ্বায়ক মীর সেলিম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২০২০ সালের ১৬ জানুয়ারী সম্মেলনের মাধ্যমে ১৫১ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা বিএনপি কমিটি গঠন করা হয়েছিল। সেখানে সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জরুহুল আলম নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ৫ বছর ৬ মাস পর উক্ত কমিটি বিলুপ্ত করা হলো বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন