বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল ছয়জনের

    যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল ছয়জনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার পশ্চিম শার্লটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে আই-৪৮৫ মহাসড়কের এক্সিট ৯–এর কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সেখানে ছয়জনের মৃত্যু নিশ্চিত করা হয়।

    স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাকবলিত আরও একজন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার আঘাত প্রাণঘাতী নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বেশ কয়েকটি গাড়ি এই সংঘর্ষে জড়িত ছিল। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।

    এ দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কুইন সিটি নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত কাউকে অভিযুক্ত করা হয়নি।  ঘটনাস্থলে এখনো তদন্ত চলছে। কুইন সিটি নিউজের একজন ফটোগ্রাফার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, আই-৪৮৫ মহাসড়কের আউটার রিং পুরোপুরি বন্ধ ছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন