বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বাঙালিদের হেনস্তার অভিযোগে মমতা, পাল্টা জবাবে মিঠুন

    বাঙালিদের হেনস্তার অভিযোগে মমতা, পাল্টা জবাবে মিঠুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজেপি শাসিত ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্তার অভিযোগ তুলে সম্প্রতি বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দাবি করেছেন, বাংলাভাষীদের উপর হামলা বাড়ছে, এবং সে কারণে 'ভাষা আন্দোলনের' ডাকও দিয়েছেন তিনি। তবে তাঁর এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।

    মমতা ব্যানার্জির অভিযোগকে খারিজ করে বিজেপির এই সদস্য দাবি করেছেন, বাংলাভাষী ভারতীয়দের ওপর আক্রমণ হচ্ছে না বরং বাংলাদেশি চিহ্নিতকরণ করা হচ্ছে। যাকে ভুল ভাবে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

    কলকাতায় এক অনুষ্ঠানে উপস্থিত থেকে মিঠুন চক্রবর্তী বলেন, এদের কাছে আর কোনো কিছু বলার নেই তাই এ ধরনের কথা বলছে। বাংলা ভাষা নিয়ে কোনো সমস্যা নেই, না বাঙালদের নিয়ে কোনো সমস্যা আছে। এই যে একটা কথা এখন চলছে যে, বাঙালিদের মারছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে পুরোটাই মিথ্যা কথা।

    শুধু বাংলাভাষীদের হেনস্থা নয় ভোটার তালিকার সংশোধন নিয়েও মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুর চড়িয়ে মিঠুন চক্রবর্তী বলেন, মমতা ব্যানার্জির এর বাইরে আর কোনো উপায় নেই। তবে নির্বাচন কমিশন নিজের মতো কাজ করবে। কমিশন ঘেরাও হলে এসব ভোটারদের অবশ্যই বাদ দিতে হবে। তবে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হবে।

    তৃণমূল কংগ্রেসের বেশ কিছু এমপি তার সঙ্গে যোগাযোগ করছে এই প্রশ্নের জবাবে মিঠুন চক্রবর্তী বলেন, তারা আমার বন্ধু, তারা সবাই আমার সঙ্গে কথা বলে। তারা কোন পার্টি করবে সেটা বলা ঠিক হবে না। মিঠুন চক্রবর্তী আরও জানান, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে বিজেপির জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন