বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • শক্তিশালী পাসপোর্ট সূচকে ভারত ৭৭ , পাকিস্তান ৯৬, বাংলাদেশ কত

    শক্তিশালী পাসপোর্ট সূচকে ভারত ৭৭ , পাকিস্তান ৯৬, বাংলাদেশ কত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে অগ্রগতি হয়েছে বাংলাদেশের। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে বর্তমানে ৯৪তম স্থানে রয়েছে, যেখানে আগের বছর অবস্থান ছিল ৯৭তম। এতে বোঝা যায়, বাংলাদেশি পাসপোর্টের আন্তর্জাতিক ভ্রমণ সুবিধা কিছুটা বেড়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

    হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত এই পাসপোর্ট ইনডেক্সটি বৈশ্বিক ভিসামুক্ত ভ্রমণ সুবিধার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এতে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করা হয়েছে।

    উল্লেখ্য, এ তালিকায় ভারতের অবস্থান ৭৭ ও পাকিস্তানের অবস্থান ৯৬

    শক্তিশালী পাসপোর্ট সূচকে ভারত ৭৭ , পাকিস্তান ৯৬, বাংলাদেশ কত
    ভারতে কুকুরের কামড়ে আক্রান্ত ৩৭ লাখ মানুষ
    শীর্ষ দেশগুলো:

    ১ম অবস্থান: সিঙ্গাপুর – ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার।

    ২য় অবস্থান: জাপান ও দক্ষিণ কোরিয়া – ১৯০টি দেশ।

    ৩য় অবস্থান: ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন – ১৮৯টি দেশ।

    ৪র্থ অবস্থান: অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন – ১৮৮টি দেশ।

    ৫ম অবস্থান: গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড – ১৮৭টি দেশ।

    ৬ষ্ঠ অবস্থান: যুক্তরাজ্য – ১৮৬টি দেশ।

    ৭ম অবস্থান: অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড – ১৮৫টি দেশ।

    ৮ম অবস্থান: কানাডা, এস্তোনিয়া, সংযুক্ত আরব আমিরাত – ১৮৪টি দেশ।

    ৯ম অবস্থান: ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া – ১৮৩টি দেশ।

    ১০ম অবস্থান: আইসল্যান্ড, লিথুনিয়া ও যুক্তরাষ্ট্র – ১৮২টি দেশ।

    এই সূচক অনুযায়ী, পাসপোর্টের বৈশ্বিক শক্তিমত্তায় বাংলাদেশ এখনো পিছিয়ে থাকলেও ধাপে ধাপে অগ্রগতি হচ্ছে, যা ভ্রমণ ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের জন্য ইতিবাচক ইঙ্গিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন