বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • বাংলাদেশের খেলা উপলক্ষে আজ ঢাকায় চলবে অতিরিক্ত মেট্রোরেল

    বাংলাদেশের খেলা উপলক্ষে আজ ঢাকায় চলবে অতিরিক্ত মেট্রোরেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ উপলক্ষে রাজধানী ঢাকায় মেট্রোরেলের সময়সূচিতে আজ (মঙ্গলবার, ২২ জুলাই) আনা হয়েছে বিশেষ পরিবর্তন। ম্যাচ শেষে দর্শকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত তিনটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী অতিরিক্ত ট্রেন ছেড়ে যাবে রাত ৯:১৫, ১০:০০ ও ১০:১৫ মিনিটে। একইভাবে, মতিঝিল স্টেশন থেকেও উত্তরা উত্তরের দিকে তিনটি বিশেষ ট্রেন ছাড়বে রাত ৯:৫৫, ১০:৪০ এবং ১০:৫৫ মিনিটে।

    ম্যাচশেষে স্টেডিয়াম থেকে ফিরতে দর্শকদের যেন দুর্ভোগে না পড়তে হয়, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    আজকের (২২ জুলাই) বিশেষ ট্রেন পরিষেবা উপলক্ষে রাত ১০:১৫ মিনিট পর্যন্ত সব মেট্রোরেল স্টেশনে সিঙ্গেল জার্নি টিকিট কাউন্টার খোলা থাকবে। তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এই বাড়তি সময়সূচি শুধু আজকের ম্যাচদিনের জন্যই প্রযোজ্য।

    সাধারণত প্রতিদিন রাত ৯টায় উত্তরা উত্তর থেকে এবং রাত ৯:৪০ মিনিটে মতিঝিল থেকে দিনের শেষ মেট্রোরেল যাত্রা শুরু করে। তবে আজকের ম্যাচ শেষ করে যেন দর্শকরা নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন