বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোকবার্তা ও সহায়তার ইচ্ছা

    বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোকবার্তা ও সহায়তার ইচ্ছা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীসহ একাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তরুণ শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি ভারতের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই।”

    এই মানবিক বার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ভারতের সংহতি ও সহমর্মিতা প্রকাশ পেয়েছে।
    আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোদি বলেন, ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তা ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়।

    এদিন দুপুর ১ টা ৬ মিনিটে উড্ডয়ন করে বিমানটি। পরক্ষণেই তা বিধ্বস্ত হয়। আকস্মিক এই বিমান দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেনেন্ট মো. তৌকির ইসলামসহ ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন।

    আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন, বার্ন ইনস্টিটিউটের ৭০ জন, ঢাকা মেডিকেলে তিনজন, ঢাকা সিএমএইচে ১৭ জন, কুর্মিটোলায় একজন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসাধীন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন