বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২

    ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে দুইজন নিহত হয়েছেন। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই এসব হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

    মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, খিয়াম শহরে ইসরায়েলি একটি ড্রোনের হামলায় একজন নিহত হন। অন্যদিকে, দক্ষিণ লেবাননেরই ইউহমোর আল-শাকিফ এলাকায় একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় আরেক ব্যক্তি প্রাণ হারান।

    লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, খিয়ামে নিহত ব্যক্তি ছিলেন একজন সাধারণ নাগরিক, যিনি একটি বাড়ির ছাদে প্লাম্বিংয়ের কাজ করছিলেন।

    এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, খিয়ামে যে হামলা চালানো হয়েছে, তাতে হিজবুল্লাহর বিশেষ রাদওয়ান ইউনিটের এক সদস্য নিহত হয়েছে। ওই ব্যক্তি “খিয়াম এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের প্রচেষ্টায় জড়িত ছিলেন।” ইউহমোর হামলায়ও একই ধরনের অভিযুক্ত একজনকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন