বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ঢাকায় এসে পৌঁছেছে সালমান আলী আঘার দল

    ঢাকায় এসে পৌঁছেছে সালমান আলী আঘার দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ দুপুরে ঢাকায় পা রেখেছেন দলের অধিনায়ক সালমান আলী আঘা এবং কয়েকজন ক্রিকেটার। বাকি সদস্যদের আসার কথা রয়েছে আজ বিকেলে। সফরসূচি অনুযায়ী, আগামী কয়েকদিন অনুশীলন শেষে মাঠে নামবে গ্রিন ক্যাপরা।

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী ২০ জুলাই। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই, একই ভেন্যুতে। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ সময়।

    দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা বলেন, “বাংলাদেশ সব কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। নিজেদের কন্ডিশনে তারা আরও বিপজ্জনক। রেকর্ড ঘাঁটলে দেখা যাবে, তারা অনেক বড় দলকে হারিয়েছে। এসব চিন্তা করেই আমাদের প্রস্তুতি নিচ্ছি।”

    এদিকে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কার কলম্বোতে রয়েছে, যেখানে আজ তারা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে। এর আগে পাকিস্তানের মাটিতে সর্বশেষ সীমিত ওভারের সিরিজে ৩-০ ব্যবধানে হেরে ফিরেছিল টাইগাররা। ফলে নিজেদের মাটিতে সেই হার ভুলে নতুনভাবে সিরিজ শুরু করতে মুখিয়ে থাকবে লিটন কুমার দাসের দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন