বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বছরে ১ কোটি আয় তবুও ‘সুখী নন’ যুবক!

    বছরে ১ কোটি আয় তবুও ‘সুখী নন’ যুবক!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শূন্য থেকে শুরু করে কোটিপতির কাতারে পৌঁছেছেন তিনি। দেশ-বিদেশ ঘোরা এবং বছরে ১ কোটির বেশি রুপি আয়—সবই রয়েছে তার ঝুলিতে। কিন্তু তারপরও নিজেকে ‘খুব বেশি সুখী’ মনে করেন না ২৮ বছর বয়সী এই ভারতীয় তরুণ উদ্যোক্তা।

    সম্প্রতি রেডিটে নিজের জীবনের সাফল্য ও সংগ্রামের গল্প শেয়ার করেন তিনি। সেখানে এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে তরুণটি অকপটে জানান, অর্থনৈতিক সাফল্য পেলেও মানসিক শান্তি এখনো অধরা।

    রেডিটে ওই ব্যক্তি জানান, একেবারে শূন্য থেকে শুরু করে তিনি কোটিপতি হয়েছেন। এখন তার কাছে বাংলো কেনার অর্থ আছে। দুবাইয়ে নিজের ব্যবসার পরিধি বিস্তৃত করেছেন।

    তার এমন সফলতার গল্প জানার পর একজন জিজ্ঞেস করেন “আপনি সুখী তো”?। ওই উদ্যোক্তা বলেন, “খুব ভালো প্রশ্ন। সত্যি বলতে… খুব বেশি সুখী নই। আমি একজন হাসিখুশি মানুষ ছিলাম। কিন্তু এখন আমি সবসময় চিন্তিত থাকি। স্বাস্থ্যের অবস্থা খারাপ। আমার অর্থ আছে কিন্তু এগুলো উপভোগ করতে পারি না। লম্বা ভ্রমণে যেতে পারি না। দীর্ঘ সময় কাজ করতে হয়।”

    তবে এখন অঢেল অর্থ থাকায় পরিবারকে অর্থ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। এ বিষয়টি তাকে সন্তুষ্ট করে বলে জানান তিনি।

    তার এ পোস্টে অপর একজন জানান, তার বয়স ২৭ বছর এবং বছরে দেড় থেকে ২ কোটি রুপি আয় করেন। কিন্তু তার শারীরিক ও মানসিক অবস্থা খারাপ। এছাড়া তারমধ্যে কোনো হাস্যরস নেই।

    সূত্র: এনডিটিভি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন