বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ওয়েস্ট এন্ড হাই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেওয়াজ আলীকে সংবর্ধনা

    ওয়েস্ট এন্ড হাই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেওয়াজ আলীকে সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ঐতিহ্যবাহী ওয়েস্ট এন্ড হাই স্কুলে ৪ সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।  

    বিএনপির নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের সই করা ওয়েস্ট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

    শনিবার (১২ জুলাই,২০২৫) বিকেলে রাজধানীর লালবাগে অবস্থিত ঐতিহ্যবাহী ওয়েস্ট এন্ড হাই স্কুলে ম‍্যানেজিং কমিটির নবগঠিত সভাপতি,ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজকে সংবর্ধনা জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    উক্ত অনুষ্ঠানে মীর নেওয়া আলী বলেন, প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানের ম‍্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছি সবসময় এ প্রতিষ্ঠানের জন‍্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছি। দায়িত্ব গ্রহণ ‍করার পর থেকে ইতিমধ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের যেকোনো ধরনের সমস্যায় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে এনেছি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কিভাবে সুশিক্ষার মাধ‍্যমে গড়ে তোলা যায় সে বিষয়ে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ও শিক্ষার মান ধরে রাখতে শিক্ষকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছি। 

    এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো: এস.এম সুমন ও সাবেক প্রধান শিক্ষক মো: হুমায়ূন কবীর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন