বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • লঙ্কানদের জালে বাংলাদেশের ৯ গোল

    লঙ্কানদের জালে বাংলাদেশের ৯ গোল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৯–১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে স্বাগতিকরা।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় শ্রীলঙ্কার রক্ষণ ভেঙে দেয় বাংলাদেশ। মোসাম্মৎ সাগরিকা হ্যাটট্রিক করেন, মুনকি আক্তারের জোড়া গোলের পাশাপাশি স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি করেন একটি করে গোল। বাংলাদেশের নয়টি গোলের মধ্যে ছয়টি এসেছে দ্বিতীয়ার্ধে।

    এদিন এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের মধ্যে আটজনকে শুরুর একাদশে রাখেন কোচ। প্রথম মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করেন স্বপ্না রানী। এরপর তৃতীয় মিনিটে মুনকি আক্তার গোল করে ব্যবধান বাড়ান।

    প্রথমার্ধে সাগরিকা ৩৭ মিনিটে একটি গোল করেন। আরও দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

    দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মুনকি, ৪৯ মিনিটে সিনহা, ৫২ ও ৫৮ মিনিটে সাগরিকা গোল করেন। ৮৫ মিনিটে রুপা আক্তার ও অতিরিক্ত সময়ে শান্তি মার্ডি গোল করেন। শ্রীলঙ্কা একটি সান্ত্বনার গোল করে ৯–১ ব্যবধানে ম্যাচ শেষ করে।

    এই টুর্নামেন্টে ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানকে নিয়ে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। চার দল একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে।

    বাংলাদেশ আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর ১৫ ও ১৭ জুলাই দুই ম্যাচে প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে আবার মাঠে নামবে, ২১ জুলাই নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে।

    বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য বেশ ভালো। ২০২৪ সালে তারা ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। এখন পর্যন্ত পাঁচবারের চারবারই শিরোপা জিতেছে বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন