বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ

    অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিয়েই দারুণ কীর্তি গড়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে তারা জায়গা করে নিয়েছে সুপার ফোরে। সোমবার অনুষ্ঠিত নিজেদের শেষ গ্রুপ ম্যাচে হংকংকে ৩-০ গোলে পরাজিত করে গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল। অভিষেকেই সুপার ফোরে উঠে মেয়েরা যেন দেখিয়ে দিয়েছে, তারা এসেছে লড়াই করতে, অভিজ্ঞতা নিতে নয়।

    এর আগে প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হার মানলেও, ঘুরে দাঁড়িয়ে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। একই ব্যবধানে হংকংকে হারিয়ে সুপার
    ফোরে জায়গা নিশ্চিত করে লাল-সবুজের কন্যারা।
    গ্রুপ ‘এ’-তে চার দলের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় হয়েছে। দুই গ্রুপের শীর্ষ দুই দল নিয়ে গঠিত সুপার ফোরে প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল ম্যাচ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন