বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু

    গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন বলে মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। চলতি বছরে গাজায় ইসরায়েলের জন্য এটি সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

    ঘটনার প্রতিক্রিয়ায় ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘটনাটিকে "একটি কঠিন সকাল" হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রে তিনি তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন। নেতানিয়াহু নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের ত্যাগ কখনোই ভুলে যাওয়া যাবে না।

    ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত পাঁচজনের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে এবং তারা গাজার উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় প্রাণ হারান। এ সময় আরও দুই সেনা গুরুতর আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

    স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বেইত হানুন এলাকায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের কারণে এসব সেনা নিহত হন। আহতদের উদ্ধার করতে গেলে সেনারা গুলির মুখেও পড়ে।

    ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেন, সেনাদের জন্য, তাদের পরিবারের জন্য, জিম্মিদের জন্য এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য এই যুদ্ধের অবসান ঘটাতেই হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন