বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা
  • সন্দ্বীপে নৌবাহিনীর অভিযান: অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী ও কারবারি গ্রেফতার

    সন্দ্বীপে নৌবাহিনীর অভিযান: অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী ও কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য। এ অভিযানে গ্রেফতার করা হয়েছে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারিকে।

    গত ৬ জুলাই ২০২৫, সন্দ্বীপের একটি এলাকায় অভিযান চালিয়ে নৌবাহিনী সদস্যরা সন্ত্রাসী ছেনী বাবুলের আস্তানা থেকে দেশীয় তৈরি অস্ত্র, একটি শটগান, পাইপগান এবং বেশ কিছু কার্টিজ জব্দ করেন। স্থানীয়ভাবে কুখ্যাত এই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল বলে জানা যায়।

    অন্যদিকে, একই দিনে অপর একটি পৃথক অভিযানে মাদক কারবারি মোঃ আকবর হোসেনকে তার নিজ বাড়ি থেকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

    বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন