বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ

    যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা'র আশপাশে জনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের অনুমতিহীন জমায়েত বা সমাবেশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে, আইন লঙ্ঘন করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ জুলাই থেকে বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকা) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেন ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

    ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে।
     
    সম্প্রতি বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের পর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কোনো ধরনের জমায়েত না করতে সতর্ক করেছিল ডিএমপি। তবে সোমবার (৭ জুলাই) ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফের যমুনার সামনে অবস্থান নেওয়ার চেষ্টা চালান চাকরিচ্যুত বিজিবির সদস্যরা। পরে পুলিশ তাদের সেখান থেকে হটিয়ে দেয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন