শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ব্রাহ্মণবাড়িয়ায় সেনা অভিযানে মাদককারবারি গ্রেফতার

    ব্রাহ্মণবাড়িয়ায় সেনা অভিযানে মাদককারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে পুলিশের হ্যান্ডকাফসহ জসিম ওরফে ‘পাখি জসিম’ (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সাথে এক নারী সহযোগীকেও আটক করা হয়।মঙ্গলবার (৮ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।

    এর আগে সোমবার (৭ জুলাই) রাতে আশুগঞ্জের জাকির মার্কেটের ‘শাহজালাল পাখির মেলা' দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।গ্রেফতার জসিম নবীনগর উপজেলার মো: তৈয়ব মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুগঞ্জে অবস্থান করে পাখি বেচাকেনার আড়ালে মাদককারবার করছিলেন বলে জানা গেছে।

    স্থানীয়ভাবে তিনি ‘পাখি জসিম’ নামে পরিচিত। এছাড়া পুলিশের সোর্স হিসেবে তার পরিচিতি রয়েছে এবং তাকে প্রায়ই পুলিশের বিভিন্ন অভিযানে অংশ নিতে দেখা গেছে। শারীরিক গঠন ও পুলিশের সাথে ঘনিষ্ঠ চলাফেরার কারণে অনেকেই তাকে পুলিশের লোক ভাবতেন।

    আটক নারী সহযোগী হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মো: গোলাম হোসেনের মেয়ে মোছা: হোসনা আক্তার (২৪)। যৌথবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভিল সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জসিম ও হোসনার কাছ থেকে ৬৬৫ পিস ইয়াবা, নগদ এক লাখ ৩৯ হাজার ৯২৭ টাকা, তিনটি স্মার্টফোন, একটি ওয়াকি-টকি সেট এবং পুলিশের একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

    স্থানীয় সূত্র জানায়, ‘পাখি জসিম’ দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও নামধারী কয়েকজন সাংবাদিকের ছত্রছায়ায় মাদককারবারি করতেন।

    তার বিরুদ্ধে আশুগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির একাধিক সভায় অভিযোগ তোলা হয়েছে।আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খাইরুল আলম জানান, ‘গ্রেফতার হওয়া মাদককারবারিদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন