শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ভারতে মানব পাচারকালে দুই পাচারকারীসহ আটক ৫

    ভারতে মানব পাচারকালে দুই পাচারকারীসহ আটক ৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবৈধভাবে ভারতে মানব পাচারকালে ২ পাচারকারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৮ জুলাই) সুলতানপুর বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন বিজিবির টহল দল, সীমান্ত পিলার-২০৭১/২ এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলবাড়ী নামক এলাকা থেকে অবৈধভাবে ভারতে পাচারকালে ২ মানব পাচারকারী, ৩ বাংলাদেশি নাগরিকসহ ১টি সিএনজি আটক করে।

    আটককৃতরা হলেন - সোহাগ মিয়া (২৬), পিতা- উসমান গনি, রানি খং, দুর্গাপুর, নেত্রকোণা, সাইদুর হক(২৪) , পিতা- রহম আলী, বলিয়া কান্দা, বিলযোড়া, পূর্বধলা, নেত্রকোণা, মো. হজরত আলী(২৮), পিতা- উসমান গনি, বিজয়পুর, রানি খং, নেত্রকোণা এবং ২ জন মানব পাচারকারী, মো. বিল্লাল (৪৫), পিতা-আব্দুল করিম,খারেরা,ফকির বাজার, বুড়িচং, কুমিল্লা, হাবিবুর রহমান (৩০), পিতা- মো. আবদুর সাত্তার, পাহাড়পুর, ফকির বাজার বুড়িচং, কুমিল্লা।এছাড়াও ২ জন পাচাকারী মো. নাজমুল হোসেন (৩২), পিতা: আবু তাহের, বেলবাড়ি, ফকির বাজার, বুড়িচং, কুমিল্লা, মো. আব্দুল আলিম (৪২), পিতা: তারু মিয়া, বেলবাড়ী, ফকির বাজার, বুড়িচং, কুমিল্লা পলাতক রয়েছে।

    আটককৃত ব্যক্তিদেরকে কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক মানবপাচারকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি টহলের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন