বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • জনপ্রিয় ‘তুলসী’ চরিত্রে স্মৃতি ইরানির ফিরতি

    জনপ্রিয় ‘তুলসী’ চরিত্রে স্মৃতি ইরানির ফিরতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২৫ বছর আগে ভারতীয় চ্যানেল স্টার প্লাসে যাত্রা শুরু করে ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ সিরিয়াল, যা প্রায় ৮ বছর টেলিভিশনে প্রচারিত হয়। সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র তুলসী বিরানি হিসেবে স্মৃতি ইরানি দর্শকদের হৃদয় জয় করেছিলেন। ৮ নভেম্বর ২০০৮-এ শেষ হয় এই ধারাবাহিকের সম্প্রচার।

    স্মৃতির তুলসী চরিত্র এতোটাই জনপ্রিয় হয়েছিল যা ভারত ছাড়াও পার্শ্ববর্তী বাংলাদেশ ও পাকিস্তানেও পেয়েছিল সাড়া। তুলসীর বিপরীতে মিহিরের চরিত্রে ছিলেন রনিত রয়।

    এবার ১৫ বছর পর ফের পর্দায় ফিরছেন স্মৃতি ইরানি। শুধু তাই নয়, তাও আবার সেই পুরোনো লুকের তুলসী বিরানি হয়ে।

    সম্প্রতি ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ রিবুটের একটি ছবি ফাঁস হয়েছে অনলাইনে। যেখানে তাকে দেখা যায় তার আইকনিক লুকে। পরনে আছে সোনালি পাড় যুক্ত মেরুন রঙের শাড়ি। সিঁথিতে সিঁদুর ও কপালে লাল বিন্দি। এই লুক দেখে ভক্তদের বুঝতে বাকি থাকেনি যে তুলসী ফের পর্দায় ফিরছেন।

    বালাজি টেলিফিলস্ম প্রযোজিত সিরিয়াল এবারই যে প্রথম রিমেক করা হচ্ছে এমন নয়। এর আগেও ২০১৮ সালে আরেক জনপ্রিয় সিরিয়াল ‘কাসুটি জিন্দিগি কি’ রিমেক করে একতা কাপুর। তবে তা প্রথম সিজনের মতো জনপ্রিয়তা না পাওয়ায় বন্ধ হয়ে যায় কয়েক বছরেই। তবে এবার তুলসীর বেলায় কী হয় সেটা দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন