বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • সংকটাপন্ন ফরিদা পারভীন, দেশবাসীর দোয়া চাইলেন স্বামী

    সংকটাপন্ন ফরিদা পারভীন, দেশবাসীর দোয়া চাইলেন স্বামী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন তার স্বামী, বিশিষ্ট যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম।

    সোমবার (৮ জুলাই) সকালে ভাওইয়া সংগীতশিল্পী ও গীতিকার একে এম মোস্তাফিজুর রহমান জানান, সকালে গাজী ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি জানালেন, ফরিদা আপার অবস্থা এখনো সংকটাপন্ন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফরিদা আপার জন্য।


    এদিকে, ফরিদা পারভীনের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় পরিবারে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, গাজী ভাই খুব কষ্ট পেয়েছেন। পরিবারের সবার খারাপ লেগেছে। তিনি অনুরোধ জানিয়েছেন, কেউ যেন এমন ভুয়া তথ্য না ছড়ায়।


    ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। নিয়মিত ডায়ালাইসিস করতে হয় তাকে। গত ৫ জুলাই ডায়ালাইসিসের সময় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন আছেন।


    রাজশাহীতে বেড়ে ওঠা ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭০-এর দশকে লালন সংগীতে মনোনিবেশ করে দেশে খ্যাতি অর্জন করেন।

    ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন। এছাড়াও ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার অ্যাওয়ার্ড এবং ১৯৯৩ সালে চলচ্চিত্রে গাওয়া গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

    দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখা এই শিল্পীর সুস্থতা কামনায় দেশজুড়ে সংগীতপ্রেমীরা প্রার্থনা করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন