বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • জেমসের মঞ্চে দুই ভাইয়ের চমক

    জেমসের মঞ্চে দুই ভাইয়ের চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ব্যান্ড সংগীত অঙ্গনে নগর বাউল এক অনন্য নাম। ব্যান্ডটির প্রাণপুরুষ মাহফুজ আনাম জেমস শুধু দেশের নয়, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দেশ-বিদেশের মঞ্চ কাঁপানো এই রকস্টার বর্তমানে তাঁর ব্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। এরই মধ্যে কয়েকটি সফল কনসার্ট অনুষ্ঠিত হয়েছে, আর সামনে রয়েছে আরও একাধিক কনসার্ট, চলবে আগস্ট পর্যন্ত।

    এর মধ্যে আগামী ২ আগস্ট ‘ফ্রিডম হাই স্কুল’, উডব্রিজ, ভার্জিনিয়ায় কনসার্ট করার কথা রয়েছে। যেখানে জেমসের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় দুই গায়ক এবং আপন ভাই—প্রতীক হাসান ও প্রীতম হাসান। বর্তমানে তারা দুজনেই আমেরিকায় অবস্থান করছেন।

    এ কনসার্টটি আয়োজন করছে স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন ইউএসএ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং একাত্তর ফাউন্ডেশন।

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেমস, প্রতীক হাসান ও প্রীতম হাসানকে একসঙ্গে একই মঞ্চে দেখার জন্য প্রবাসী বাংলাদেশিরা উন্মুখ হয়ে আছেন। বিশেষ করে জেমসের জনপ্রিয়তা দেশ ও দেশের বাইরে সমান থাকায় তাকে দেখার জন্য দর্শকদের আগ্রহ সবসময়ই বেশি থাকে। পাশাপাশি প্রতীক ও প্রীতমের গ্রহণযোগ্যতাও এখন যথেষ্ট ভালো। তাই দেশের সংগীতের এই জনপ্রিয় তিনজনকে একত্র করতে পেরে আয়োজকরা আনন্দিত। এদিকে, ৫ জুলাই নিউইয়র্কে আরও একটি কনসার্ট করেছে নগর বাউল। সামনে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি রাজ্যে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে দলটির।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন