বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: নিখোঁজ ৪৩, উদ্ধার ২০

    ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: নিখোঁজ ৪৩, উদ্ধার ২০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার বালির উপকূলে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখনো অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (BASARNAS)।

    বুধবার (২ জুলাই) রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালির গিলিমানুক বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি। যাত্রার প্রায় ৩০ মিনিট পর এটি সাগরে ডুবে যায়।

    BASARNAS-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক।

    বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, এখন পর্যন্ত ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া অনেকেই দীর্ঘ সময় সাগরের ঢেউয়ের মধ্যে ভেসে থাকার কারণে অচেতন ছিলেন। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।

    বুধবার রাত থেকেই নয়টি উদ্ধারকারী নৌযান নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে দুই মিটার পর্যন্ত উঁচু ঢেউ উদ্ধারকাজে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    উল্লেখ্য, দ্বীপসমৃদ্ধ ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনা প্রায়শই ঘটে থাকে। দেশটির মানুষ দ্বীপান্তরিত যাতায়াতের জন্য মূলত ফেরির ওপরই নির্ভরশীল। অনেক সময় এসব ফেরিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

    উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা এখনো চলমান রয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন