বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • গার্সিয়ার গোলে য়্যুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ

    গার্সিয়ার গোলে য়্যুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর লড়াইয়ে ইতালিয়ান ক্লাব য়্যুভেন্তাসকে ১-০ গোলে পরাজিত করেছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি করেন গঞ্জালো গার্সিয়া, যা আলোনসোর দলের জন্য শেষ আটের টিকিট নিশ্চিত করে।

    ম্যাচের শুরুটা দারুণ ছন্দে শুরু করেছিল য়্যুভেন্তাস। একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে, ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জাবি আলোনসোর শিষ্যরা।

    প্রথমার্ধে দুই দলই বলের দখলে সমানভাবে লড়লেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি ২২টি শট নেয়, যার ১১টি ছিল লক্ষ্যে। অপরদিকে, য়্যুভেন্তাস ছয়বার আক্রমণ করলেও মাত্র দুটি শট লক্ষ্যে থাকলেও তা ছিল খুবই দুর্বল। ফলাফল—প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

    দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে রিয়াল। প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে থাকলে ম্যাচের ৫৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি আসে। অ্যালেক্সান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে গঞ্জালো গার্সিয়া হেডে গোল করে এগিয়ে দেন রিয়ালকে।

    গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় য়্যুভেন্তাস। কিন্তু একের পর এক সুযোগ হাতছাড়া করে তারা। শেষ মুহূর্তে মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন জানায় দলটি, তবে রেফারি কোনো সাড়া না দেওয়ায় হতাশ হয় য়্যুভেন্তাস। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন