বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ট্রাম্পের বিরুদ্ধে মাঠে নামছেন ইলন মাস্ক!

    ট্রাম্পের বিরুদ্ধে মাঠে নামছেন ইলন মাস্ক!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ব্যয়বহুল কর-বিলকে ঘিরে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ইলন মাস্ক এবার প্রকাশ্যে দ্বিমত প্রকাশ করেছেন। সোমবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক জানান, সিনেটে বিতর্কিত এই বিল পাস হলে তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন।

    মাস্ক বলেন, “যারা জনগণের সামনে খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, অথচ এখন বিপুল ঋণের বোঝা বাড়াতে চাচ্ছেন, তাদের উচিত লজ্জায় মাথা নিচু করে রাখা। আমি চেষ্টা করব, যেন তারা আগামী নির্বাচনের প্রাথমিক ধাপেই বাদ পড়ে যান।”

    কিছুক্ষণ পর দেওয়া আরেক পোস্টে মাস্ক বলেন, ‘এই বিল পাস হলে পরদিনই আমি ‘আমেরিকা পার্টি’ গঠন করব। তার দাবি, যুক্তরাষ্ট্রে বর্তমানে কার্যত একদলীয় শাসন চলছে—যাকে তিনি আখ্যা দিয়েছেন ‘পর্কি পিগ পার্টি’ নামে। মাস্কের মতে, সময় এসেছে এমন একটি নতুন রাজনৈতিক শক্তি গঠনের, যারা জনগণের প্রকৃত স্বার্থ নিয়ে কথা বলবে।

    এর আগে হোয়াইট হাউসের সরকারি দক্ষতা বিভাগ (DOGE) উদ্যোগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাস্ক। ট্রাম্পের পুনঃনির্বাচন প্রচারেও তিনি প্রায় ২৭৫ মিলিয়ন ডলার খরচ করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রস্তাবিত কর-বিল ঘিরে এই সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে।

    মাস্ক অভিযোগ করেছেন, বিলটি পাস হলে দেশের ঋণ ৫ ট্রিলিয়ন ডলার বেড়ে যাবে, যা ‘ঋণের দাসত্ব’ তৈরি করবে। একই সঙ্গে তিনি কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে প্রচার চালানোরও ঘোষণা দিয়েছেন।

    যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মাস্কের এই পদক্ষেপ বিশাল আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষ ধনকুবেরের নতুন দল গঠনের ঘোষণাটি শুধু ট্রাম্প নয়, পুরো রিপাবলিকান পার্টির জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন