বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ

    অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আবারও অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় দল। এশিয়া থেকে বাংলাদেশের পাশাপাশি খেলবে নেপাল জাতীয় দল এবং পাকিস্তান শাহীন্স। এছাড়াও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের কয়েকটি দলসহ মোট ১১টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। বাকি অংশগ্রহণকারী দলগুলোর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

    অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরবর্তী আসর, যেখানে টানা তৃতীয়বারের মতো খেলবে পাকিস্তান শাহীন্স (এ দল)। এদিকে বাংলাদেশ ‘এ’ দল এবার টুর্নামেন্টে ফিরছে ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে পরাজয়ের স্মৃতি নিয়ে। আসন্ন ১৪ আগস্ট, এই দুই শক্তিশালী দল মুখোমুখি হবে উদ্বোধনী ম্যাচে, যা টুর্নামেন্টের উত্তেজনা অনেকটাই বাড়িয়ে তুলবে।

    নর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি জানান, “পাকিস্তান ও বাংলাদেশকে আবার ডারউইনে স্বাগত জানাতে পারা আমাদের জন্য সম্মানের। এই টুর্নামেন্ট শুধু খেলার সুযোগ নয়, বরং নর্দার্ন টেরিটরিকে পর্যটন, শিক্ষাগ্রহণ ও বসবাসের জন্য আকর্ষণীয় করে তোলার একটি কৌশলগত উদ্যোগ। পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালের মতো জনবহুল দেশের অংশগ্রহণে এই ইভেন্ট আন্তর্জাতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।”

    বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, “ডারউইনে আবার ফিরে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অস্ট্রেলিয়ার পরিবেশ ও কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটি আমরা একটি বড় সুযোগ হিসেবে দেখছি, যেখানে তারা নিজেদের প্রমাণ করতে পারবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন