বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • শ্রমিক সংকটে ৫ লাখ কর্ম ভিসা ইস্যুর সিদ্ধান্ত ইতালির

    শ্রমিক সংকটে ৫ লাখ কর্ম ভিসা ইস্যুর সিদ্ধান্ত ইতালির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রমিক সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা নিয়েছে ইতালি। আগামী বছরগুলোতে অতিরিক্ত ৫ লাখ ‘ওয়ার্ক পারমিট ভিসা’ ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার (৩০ জুন) এক সরকারি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইতালির মন্ত্রিসভা।
    সূত্র: রয়টার্স।

    বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ ও দক্ষ শ্রমিক ঘাটতি পূরণে নেওয়া এই উদ্যোগের আওতায় ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য এসব কর্মসংস্থানভিত্তিক ভিসা দেওয়া হবে।

    আগামী বছর মোট ১৬৪,৮৫০ জনকে অনুমতি দেওয়া হবে। এরপর ধাপে ধাপে ২০২৮ সালের মধ্যে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন নতুন কর্ম ভিসায় ইতালি যেতে পারবেন।

    প্রায় তিন বছর আগে ডানপন্থি জোটের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভিসা নীতি সহজ করে আসছেন। বিপুল বিদেশি শ্রমিক নিয়োগে এটি তার দ্বিতীয় পদক্ষেপ। সরকার এরই মধ্যে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি অভিবাসীর জন্য পারমিট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

    নতুন কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়ার নিয়মের পাশাপাশি মেলোনি অবৈধ আগমনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। প্রত্যাবাসন দ্রুততর করার এবং ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছেন তিনি।

    মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক অংশীদারদের দ্বারা প্রকাশিত চাহিদা এবং পূর্ববর্তী বছরগুলোতে জমা দেওয়া ওয়ার্ক পারমিটের জন্য প্রকৃত আবেদনগুলো বিবেচনা করে কোটা নির্ধারণ করা হয়েছে। ব্যবসার চাহিদা পূরণ করে এবং বাস্তবসম্মত হওয়ার লক্ষ্যে এমন একটি কর্মসূচির হাতে নেওয়া হলো।

    বয়স্ক জনসংখ্যা এবং হ্রাসপ্রাপ্ত জন্মহার ইউরো অঞ্চলের শ্রমিক সংকট তীব্র করে তুলেছে। তাই ইতালিসহ বহু দেশ ভিসা নীতি সহজ করে দক্ষ শ্রমিক প্রবেশের অনুমতি দিচ্ছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন