বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • বিনইয়ামিন ঘাঁটির বাইরে বিক্ষোভ, সেনাদের ওপর ছোড়া হলো ইট

    বিনইয়ামিন ঘাঁটির বাইরে বিক্ষোভ, সেনাদের ওপর ছোড়া হলো ইট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে, বিনইয়ামিন রিজিওনাল বিগ্রেড সামরিক ঘাঁটির বাইরে একদল উগ্রপন্থী ইহুদিকে সম্প্রতি বিক্ষোভ করতে দেখা গেছে। ওই বিক্ষোভে অংশগ্রহণকারীদের কারও কারও হাতে ছিল একটি প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল—“বাহিনীর কমান্ডার একজন বিশ্বাসঘাতক।”

    এই মন্তব্যের লক্ষ্য ছিলেন ঘাঁটিটির রিজার্ভ ইউনিটের কমান্ডার, যিনি সম্প্রতি ওই এলাকার বসতি স্থাপনকারী ইহুদিদের হামলার শিকার হন। জানা গেছে, শুক্রবারের ওই ঘটনায় বসতি স্থাপনকারীরা ওই সামরিক কর্মকর্তার ওপর সরাসরি হামলা চালায়।

    ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভটি ছিল সেনাবাহিনীর সিদ্ধান্ত ও অবস্থানের প্রতি ক্ষোভ প্রকাশের একটি অংশ, যা মূলত আসে পশ্চিম তীরের কিছু উগ্র বসতি স্থাপনকারী গোষ্ঠীর পক্ষ থেকে।

    ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে বিনইয়ামিন রিজিওনাল বিগ্রেড সামরিক ঘাঁটির বাইরে একাধিক উগ্রপন্থি ইহুদিকে সহিংস বিক্ষোভ করতে দেখা গেছে। এ সময় তাদের মধ্যে কয়েক জনের হাতে একটি প্ল্যাকার্ড দেখা গেছে, যাতে লেখা ছিল, ‘বাহিনীর কমান্ডার একজন বিশ্বাসঘাতক।’ বাহিনীর কমান্ডার বলতে ওই অঞ্চলের রিজার্ভ ইউনিটের প্রধানকে বুঝানো হয়েছে। যার ওপর শুক্রবার বসতি স্থাপনকারীরা হামলা চালায়। খবর টাইমস অব ইসরায়েল 

    হিব্রু সংবাদমাধ্যমের বরাত দিয়ে একটি সামরিক সূত্র জানিয়েছে, বসতি স্থাপনকারীদের কয়েকজন জোর করে ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করে এবং সেনাবাহিনীর সদস্যদের ওপর ইট পাটকেল ছুড়ে মারাসহ স্প্রে করে। 

    এ ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী ক্ষতিকর দিক এড়াতে পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। 

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে ওই সামরিক ঘাঁটির বাইরে দাঙ্গার কথা নিশ্চিত করেছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পাশাপাশি তাদের যানবাহনও ভাংচুরের কথা জানিয়েছে। 

    বিবৃতিতে আরও বলা হয়েছে, দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ নিয়েছে। এর বেশি কিছু বলা হয়নি। 

    বিবৃতিতে বলা হয়, যে কোনো ধরনের সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার নিন্দা জানায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ। এছাড়া নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর ওপর যে কোনো ধরনের সহিংসতা প্রতিহত করতে সব সময় প্রস্তুত রয়েছে ইসরায়েল সেনাবাহিনী ও পুলিশ। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন