বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • ২০২৬ বিশ্বকাপের লক্ষ্যেই ক্লাব বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন রোনালদো

    ২০২৬ বিশ্বকাপের লক্ষ্যেই ক্লাব বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন রোনালদো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ ফিফা বিশ্বকাপকে ক্যারিয়ারের পরবর্তী বড় লক্ষ্য হিসেবে ঠিক করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই কোনো ধরনের ঝুঁকি না নিতে এবার ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

    শারীরিকভাবে নিজেকে সম্পূর্ণ ফিট ও প্রস্তুত রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো। দীর্ঘমেয়াদী লক্ষ্য সামনে রেখে আল নাসরের হয়েও নিজের সর্বোচ্চটা দিতে চান তিনি। তাই নতুন কোনো ক্লাবে না গিয়ে, বর্তমান দল আল নাসরের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়িয়েছেন সিআরসেভেন।

    রোনালদো বিশ্বাস করেন, ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের জন্য এখন প্রয়োজন পরিকল্পিত বিশ্রাম ও ধারাবাহিক পারফরম্যান্স—যার দিকে নজর দিতেই এই সময় ক্লাব বিশ্বকাপের ঝুঁকি এড়াচ্ছেন তিনি।

    দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল—সৌদি অধ্যায়ের ইতি টেনে নতুন কোনো ক্লাবে পা রাখতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব বিশ্বকাপে খেলতে লোনে ইউরোপে ফিরবেন—এমন জল্পনা- কল্পনায় সরগরম ছিল ক্রীড়াঙ্গন। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনার ইতি টানলেন নিজেই। ঘোষণা দিলেন, আপাতত কোথাও যাচ্ছেন না। থেকে যাচ্ছেন আল নাসরেই, এবং আরও দুই বছরের জন্য।

    চুক্তি নবায়নের পর মুখ খুলেছেন রোনালদো। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপ তার পরবর্তী বড় লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে নিজেকে শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট রাখতে চান তিনি। আর তাই ক্লাব বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সিআরসেভেন।

    বিশ্রামই অগ্রাধিকার, ক্লাব বিশ্বকাপে না খেলার পেছনে বড় কারণ

    রোনালদো বলেন, "কয়েকটি ক্লাব থেকে ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব পেয়েছিলাম। তবে আমার বিশ্রাম দরকার। সামনে লম্বা মৌসুম, রয়েছে বিশ্বকাপ। আমি নিজেকে প্রস্তুত রাখতে চাই—না শুধু আল নাসরের জন্য, বরং জাতীয় দলের জন্যও।"

    এদিকে সম্প্রতি নেশন্স লিগে পর্তুগালের হয়ে শিরোপা জিতেছেন তিনি। জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে আরও একবার আলো ছড়ানোর তীব্র ইচ্ছাই তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

    আল নাসরে অসম্পূর্ণ কাজ শেষ করতে চান রোনালদো

    আল নাসরের হয়ে এখনও বড় কোনো শিরোপা জেতা হয়নি রোনালদোর, আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ ছাড়া। সেই অপূর্ণতা ঘোচাতে এবার আরও আগ্রহী তিনি। রোনালদো বলেন, "গত মৌসুমে নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট নই। তবে সেই অধ্যায় পেছনে ফেলেছি। ক্লাব ও সমর্থকদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। বিশ্বাস করি, এবার শিরোপা জেতার সময় এসেছে। তাই চুক্তি নবায়ন করেছি।"

    ৯৯ গোলের ক্লাবে রোনালদো, লক্ষ্য এখন ‘হাজার’

    আল নাসরের হয়ে এরই মধ্যে ৯৯টি গোল করে ফেলেছেন রোনালদো। ব্যক্তিগতভাবে তার চোখ এখন ঐতিহাসিক এক মাইলফলকে—১,০০০ গোলের ক্লাবে নাম লেখানো। সব মিলিয়ে তার ক্যারিয়ারে গোল সংখ্যা এখন ৯৩৮। নতুন মৌসুমে ছন্দ ধরে রাখলে এই মাইলফলক ছোঁয়াও কেবল সময়ের ব্যাপার।

    এখন দেখার বিষয়, ক্লাব ও দেশের হয়ে তার সামনে থাকা এই চূড়ান্ত লক্ষ্যগুলোতে কতটা সফল হতে পারেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন