বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • আগুনের গ্রাসে তুরস্ক, আতঙ্কে ইজমিরবাসী

    আগুনের গ্রাসে তুরস্ক, আতঙ্কে ইজমিরবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার (২৯ জুন) দুপুরে সমুদ্র তীরবর্তী অঞ্চলটির বনাঞ্চলে আগুনের সূত্রপাত ঘটে। দমকা হাওয়ার কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বিস্তীর্ণ এলাকায়।

    ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, জনপ্রিয় পর্যটন শহর ম্যান্ডেরেসে লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের কারণে ঝুঁকির মুখে পড়ে শহরটির ঘনবসতিপূর্ণ এলাকা ও পর্যটন কেন্দ্রগুলো।

    পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর। উদ্ধার ও দমন কার্যক্রমে দমকল বাহিনীর পাশাপাশি হেলিকপ্টার ও অগ্নিনির্বাপক বিমানও ব্যবহার করা হচ্ছে।

    স্থানীয় প্রশাসন আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এবং আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

    জঙ্গলের কাছাকাছি ৬টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ১ হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী। এছাড়া ১১টি বিমান ও ২৭টি হেলিকপটার থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক। দাবানলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ