বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • বাংলাদেশের নারীদের দাপুটে জয়, বাহরাইনকে বিধ্বস্ত করলো ৭-০ গোলে

    বাংলাদেশের নারীদের দাপুটে জয়, বাহরাইনকে বিধ্বস্ত করলো ৭-০ গোলে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দারুণ পারফর্মেন্স দেখিয়েছে বাংলাদেশ নারী দল। রোববার (২৯ জুন) থুউন্না স্টেডিয়ামে তারা বাহরাইনকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলায় আধিপত্য প্রতিষ্ঠা করে এবং একের পর এক গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়।

    এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী বাহরাইনকে ৭-০ ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। শনিবার (২৯ জুন) মিয়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লাল-সবুজের দল।

    ম্যাচের ১০ মিনিটেই গোলের সূচনা করেন শামসুন্নাহার জুনিয়র। পাঁচ মিনিট পর ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির আগে ৪০ মিনিটে গোল করেন পোহাতি কিসকু। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তহুরা খাতুন পরপর দুটি গোল করে স্কোরলাইন নিয়ে যান ৫-০ তে।

    দ্বিতীয়ার্ধেও থেমে থাকেনি বাংলাদেশের গোল উৎসব। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। এরপর ৭৫ মিনিটে মুনকি মারমা গোল করে জয় নিশ্চিত করেন ৭-০ ব্যবধানে।

    উল্লেখযোগ্য বিষয় হলো, ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ১২৮তম স্থানে থাকলেও বাহরাইন রয়েছে ৯২তম স্থানে — অর্থাৎ ৩৬ ধাপ এগিয়ে। র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও মাঠের খেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বাংলার মেয়েরা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন