বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরও ছাড়ছে না ইসরায়েল

    ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরও ছাড়ছে না ইসরায়েল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি প্রতিদিনই আরও ভয়াবহ হয়ে উঠছে। খাদ্য সহায়তা পাওয়ার আশায় যেসব ফিলিস্তিনি বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষা করছেন, ইসরায়েলি বাহিনী তাদের ওপরও হামলা চালাচ্ছে।

    সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার বিভিন্ন স্থানে টানা ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, রবিবার ভোর থেকে শুরু হওয়া বোমা হামলায় শুধু গাজা শহর ও উত্তরের এলাকাতেই অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন।

    গাজা শহর থেকে আল জাজিরার সংবাদদাতা মুয়াত আল-কালহুত জানান, জেইতুন, সাবরা ও আল-জাওইয়া বাজার এলাকায় বিমান হামলার পর আহতদের ঢল নামে উত্তর গাজার আল-আহলি হাসপাতালে। তিনি বলেন, "এখানে প্রচুর আহত মানুষ এসেছেন, যাদের অনেকেই শিশু। হাসপাতালটিতে পর্যাপ্ত বেড বা চিকিৎসা সরঞ্জাম নেই, অনেকে মেঝেতে পড়ে আছেন। হাসপাতালটি ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে।"

    তিনি আরও জানান, পূর্ব গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনী লিফলেট ছড়িয়ে সাধারণ মানুষকে দক্ষিণে চলে যেতে বলছে। কিন্তু এসব সতর্কতার পরই শুরু হচ্ছে ভারী বোমা হামলা, যাতে হতাহতের সংখ্যা আরও বাড়ছে।

    নিহতদের মধ্যে অন্তত পাঁচজন ছিলেন দক্ষিণাঞ্চলের রাফাহর উত্তরে একটি খাদ্য বিতরণকেন্দ্রে সহায়তা নিতে আসা ফিলিস্তিনি। বিতরণকেন্দ্রগুলো বর্তমানে পরিচালনা করছে সমালোচিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ), যেটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে কাজ করছে।

    গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, মে মাসের শেষদিক থেকে জিএইচএফ আংশিকভাবে খাদ্য সহায়তা বিতরণ শুরু করার পর থেকেই এসব কেন্দ্রের আশপাশে অবস্থানরত মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের ঘটনা বেড়েছে। এখন পর্যন্ত এসব হামলায় ৫৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং চার হাজারের বেশি আহত হয়েছেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন