বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত

    পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে একটি আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ সেনা সদস্য, আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। আহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। শনিবার (২৮ জুন) স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সূত্রে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

    খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একজন স্থানীয় সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একজন আত্মঘাতী হামলাকারীর বিস্ফোরকভর্তি একটি গাড়ি একটি সামরিক গাড়িবহরে ধাক্কা দেয়। এতে ১৬ সেনা নিহত হয়েছেন।

    এ ছাড়া জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণে দুটি বাড়ির ছাদ ধসে পড়ে, এতে ছয় শিশু আহত হয়।

    এদিকে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবানভুক্ত সশস্ত্র গোষ্ঠী হাফিজ গুল বাহাদুরের আত্মঘাতী শাখা।

    এএফপি বলছে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, এসব হামলার জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে কাবুল সরকার, যদিও তালেবান এই অভিযোগ অস্বীকার করে।

    এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ