বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ‘গাজায় এক সপ্তাহের মধ্যেই হতে পারে যুদ্ধবিরতি’

    ‘গাজায় এক সপ্তাহের মধ্যেই হতে পারে যুদ্ধবিরতি’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ জানিয়েছেন। শুক্রবার (২৭ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের ধারণা, আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে।” তিনি আরও জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। এএফপি জানিয়েছে, ট্রাম্পের মন্তব্যে গাজায় শান্তি প্রতিষ্ঠার নতুন আশার সঞ্চার হয়েছে।

    হোয়াইট হাউজের ওভাল অফিসে শুক্রবার কঙ্গো-রুয়ান্ডা চুক্তি উদ্যাপনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, আমার মনে হয় শিগগিরই যুদ্ধবিরতি হতে যাচ্ছে। এটার সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে মাত্রই কথা হল। আগামী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি পেতে যাচ্ছি বলে আমরা মনে করছি। তবে কাদের সঙ্গে কথা হয়েছে তা বলেননি তিনি। 

    এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলছে, তারা যুদ্ধ বন্ধের যে কোনো চুক্তির অধীনে বাকি জিম্মিদের মুক্তি দিয়ে দিতে আগ্রহী। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ তখনই থামবে যখন হামাস নিরস্ত্র ও বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু হামাস অস্ত্র সমর্পণে রাজি নয়।

    ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দুইপক্ষের মধ্যে যু্দ্ধ বেধে যায়। সেদিনের হামলায় ইসরায়েলের ভেতর প্রায় এক হাজার ২০০ লোক নিহত হয়েছে। সেই সঙ্গে একইদিন হামাসের হাতে আড়াইশ জন জিম্মিও হয়।  

    এরপর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর লাগাতার হামলায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ