বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বাংলাদেশ থেকে ৩ পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

    বাংলাদেশ থেকে ৩ পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, বোনা কাপড় ও সুতা আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। শুক্রবার (২৭ জুন) দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভ্যন্তরীণ বাজারের স্বার্থ রক্ষা ও শিল্প খাতের সুরক্ষার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তের কোনো স্থলবন্দর দিয়ে এসব পণ্য আমদানি করা যাবে না। নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে—পাট, একাধিক ভাঁজের বোনা কাপড়, শণ ও পাটের একক সুতা, এবং ব্লিচ না করা পাটজাত কাপড়।

    তবে এসব পণ্য শুধুমাত্র ভারতের মহারাষ্ট্র রাজ্যের নহাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। নেপাল ও ভুটানে রপ্তানির জন্য বাংলাদেশ থেকে এসব পণ্য ভারতে ঢুকতে পারবে, তবে সেগুলো পুনরায় রপ্তানি নিষিদ্ধ থাকবে।

    বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ এবং শীর্ষস্থানীয় রপ্তানিকারক। অন্যদিকে, ভারত বিশ্বে সবচেয়ে বেশি পাট উৎপাদন করলেও রপ্তানিতে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ