বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • আগামী সপ্তাহে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র, হতে পারে চুক্তি: ট্রাম্প

    আগামী সপ্তাহে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র, হতে পারে চুক্তি: ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানের সঙ্গে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে। নেদারল্যান্ডসের হেগে নেটো সম্মেলনে অংশগ্রহণকালে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তবে আলোচনায় চুক্তি হোক বা না হোক, তাতে বড় কোনো গুরুত্ব নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। হয়তো একটা চুক্তি হবে, আবার নাও হতে পারে। আমি নিশ্চিত নই। আমার কাছে এটা বাধ্যতামূলক কিছু নয়।”

    তিনি আরও বলেন, “আমরা যেটা চাই, সেটা আগেও বলেছি—ইরান যেন পারমাণবিক অস্ত্র না রাখে। আমরা বিশ্বাস করি, তাদের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে। তাই এখন আর তেমন চাপ অনুভব করছি না।”

    ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় কারা থাকবেন বা আলোচনার স্থান কোথায়—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু নির্ধারণ হয়নি। এ বিষয়ে এখনো ইরানও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, চুক্তি সম্ভব হলেও তা নির্ভর করছে ইরানের সদিচ্ছার ওপর। তিনি বলেন, “যদি ইরান সরাসরি আলোচনায় আগ্রহ দেখায়, তাহলেই এ বিষয়ে অগ্রগতি সম্ভব।”

    সূত্র: সিএনএন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ