বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় ফ্লাইট চলাচলে ফিরল পাকিস্তান

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় ফ্লাইট চলাচলে ফিরল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা আবারও বেসামরিক বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে কাতার, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা উন্মুক্ত হওয়ার পর পাকিস্তান মধ্যপ্রাচ্যমুখী ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করেছে।

    মঙ্গলবার (২৪ জুন) পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAA) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। তারা নিশ্চিত করেছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এখন থেকে নির্ধারিত রুটে পুনরায় ফ্লাইট চলাচল করবে।

    এর আগে সোমবার গভীর রাতে মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতির জেরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) সতর্কতামূলকভাবে ওই রুটের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল।

    বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় পুনরায় যাত্রী পরিবহন শুরু করায় স্বস্তি ফিরেছে অনেক প্রবাসী ও মধ্যপ্রাচ্যগামী যাত্রীর মাঝে।

    পুনরায় কার্যক্রম চালু করলেও এখনো নানা সীমাবদ্ধতা রয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পিআইএ-সহ বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু ফ্লাইটে ৫ থেকে ১৩ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হতে পারে।

    বাতিল ৩২টি ফ্লাইট, বিলম্বিত ৫৫টি

    ফ্লাইট সূচি অনুযায়ী, করাচি, লাহোর, ইসলামাবাদসহ বিভিন্ন বিমানবন্দর থেকে অন্তত ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে কাতার এয়ারওয়েজের ১৪টি ফ্লাইট রয়েছে। পাশাপাশি দেশজুড়ে ৫৫টি ফ্লাইটের আগমন ও বহির্গমন সময়সূচি ব্যাপকভাবে বিলম্বিত হয়েছে।

    বিমান চলাচল সূত্র জানায়, যদিও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সোমবার রাতেও তাদের আকাশসীমা খোলা রেখেছিল, তবে উপসাগরীয় ও মধ্যপ্রাচ্য অঞ্চলে অবনতিশীল পরিস্থিতির কারণে অনেক ফ্লাইট বিকল্প রুটে পরিচালিত হয়।

    সোমবার প্রথমে বাহরাইন ও কুয়েত ফ্লাইট চলাচল পুনরায় শুরু করে এবং পরে মধ্যরাতে কাতার আকাশসীমা উন্মুক্ত করে, যার ফলে ধীরে ধীরে আকাশপথে স্বাভাবিকতা ফিরে আসে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ