বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা

    সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে মর্টার হামলার ঘটনা ঘটেছে।

    সোমবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার পরপরই ঘাঁটিটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া যায়নি। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

    একাধিক সূত্র সিরিয়ায় অবস্থিত মার্কিন ওই সামরিক ঘাঁটিতে হামলার তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে মেহের নিউজ। হামলার পর ঘাঁটির প্রধান ফটকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে ওই সূত্র।

    মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েতসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কয়েক ডজন ঘাঁটি রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক বাহিনীর শনিবারের হামলার পর তেহরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে বৈধ লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে।

    হাসাকাহ প্রদেশে মার্কিন ঘাঁটিতে সোমবারের এই হামলার সঙ্গে ইরান-সংশ্লিষ্ট মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার জবাবে সিরিয়ায় ঘাঁটিতে এই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) গত বছরের জুলাইয়ে প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের ৫১টি দেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অন্তত ১২৮টি ঘাঁটি পরিচালনা করে। এসব ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কয়েক হাজার সৈন্য দায়িত্বরত রয়েছে।

    সূত্র: মেহের নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ