বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরানে মোসাদ সংশ্লিষ্ট ৫৪ গুপ্তচর গ্রেপ্তার

    ইরানে মোসাদ সংশ্লিষ্ট ৫৪ গুপ্তচর গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ–এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫৪ জন সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে চালানো এ অভিযানে ওই ব্যক্তিদের আটক করা হয়।

    শনিবার (২১ জুন) তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু ও ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    প্রসিকিউটরের দপ্তরের বরাতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা “শত্রুপক্ষের হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা এবং মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার” অভিযোগে অভিযুক্ত।
    ইরানি কর্তৃপক্ষের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ পাওয়া গেছে।

    সামরিক ও গোয়েন্দা সংঘাত একসঙ্গে গত ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সরাসরি সামরিক সংঘাতে দুই দেশ একে অপরের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

    ইসরায়েল বিমান হামলা চালিয়েছে ইরানের বেশ কয়েকটি সামরিক ও পরমাণু স্থাপনায়। জবাবে ইরান ইসরায়েলের অভ্যন্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ইসরায়েলের সরকারি হিসাব অনুযায়ী, ইরানি হামলায় ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

    অন্যদিকে, ইরানের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হয়েছেন।

    গোয়েন্দা ও সাইবার যুদ্ধ: সামরিক সংঘাতের পাশাপাশি দুই দেশের মধ্যে তীব্র গোয়েন্দা ও সাইবার যুদ্ধ চলছে। এরই ধারাবাহিকতায় ইরান কর্তৃক ৫৪ জন সন্দেহভাজন গুপ্তচর গ্রেপ্তারের ঘটনা সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ