বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • এআই দৌড়ে নতুন মোড়: ওরাকলে যুক্ত হচ্ছে মাস্কের গ্রোক

    এআই দৌড়ে নতুন মোড়: ওরাকলে যুক্ত হচ্ছে মাস্কের গ্রোক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এন্টারপ্রাইজ বা বিজনেস গ্রাহকদের আকৃষ্ট করতে এবারে ইলন মাস্কের মালিকানাধীন এআই স্টার্টআপ এক্সএআই’র শরণাপন্ন হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল। এক্সএআই’র সাম্প্রতিক এআই মডেল ‘গ্রোক ৩’-কে ওরাকল তাঁদের ক্লাউড কম্পিউটিং সার্ভিসে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার (১৭ জুন) ওরাকলের তরফ থেকে বিষয়টি জানানো হয়েছে। 

    চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্রোক ৩ এআই মডেলটি বাজারে আনে এক্সএআই। ওপেনএআই ও ডিপসিকের মতো শীর্ষ এআই প্রতিষ্ঠানের উন্নত সব মডেলের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম এই মডেলটি রিলিজের পর পরই আলোড়ন তৈরি করে। 

    বিশেষ করে ইমেজ বা ছবি জেনারেট করার ক্ষেত্রে গ্রোক ৩ মডেলটিতে উচ্চ মাত্রার ফিল্টার না থাকায় গ্রাহকরা এমন সব ছবি তৈরিতে সক্ষম হয় যেমনটা চ্যাটজিপিটি বা জেমিনি’তে করা যায় না। ফলে গ্রোক ৩ বেশ জনপ্রিয় হয়ে উঠে। তবে গ্রোক ৩ এআই টুলটি কেবলমাত্র এক্স ও এক্সএআই প্ল্যাটফর্মের পেইড সাবসক্রাইবারদের জন্য উন্মুক্ত ছিল, ফলে আনপেইড বা ফ্রি গ্রাহকরা এটি এক্সেস করতে পারেননি।

    ওরাকল তাঁদের ডেটা সেন্টারে এই গ্রোক ৩ মডেলটি যুক্ত করছে এবং তাঁদের কর্পোরেট গ্রাহকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। এর ফলে এন্টারপ্রাইজ গ্রাহকরা গ্রোক ৩ মডেলটি ব্যবহার করতে পারবেন এবং তাঁদের ডেটা ওরাকলের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থায় সুরক্ষিত থাকবে। ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করণ বাট্টা গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ