বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান মন্ত্রীর নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
  • ব্যাটে আশা, বোলিংয়ে হতাশা — পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ টাইগাররা

    ব্যাটে আশা, বোলিংয়ে হতাশা — পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ টাইগাররা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তৃতীয় টি-টোয়েন্টিতে ইমন ও তানজিদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। শুরুটা ছিল দারুণ আশাব্যঞ্জক। কিন্তু মোহাম্মদ হারিসের বিস্ফোরক শতকের সামনে সেই পুঁজি পর্যাপ্ত হলো না। শক্ত প্রতিপক্ষ পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারল না টাইগাররা। ফলে সিরিজের তৃতীয় ম্যাচেও হারতে হলো এবং এর সঙ্গে হোয়াইটওয়াশের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।

    লাহোরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর। তবে সেই লক্ষ্যটা অনেকটাই সহজ করে দেন পাকিস্তানের মোহাম্মদ হারিস। তার ঝড়ো সেঞ্চুরিতে ৭ উইকেট ও ১৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ফলে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

    ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। মিরাজের বলে ছক্কা মারতে গিয়ে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার সাহেবজাদা ফারহান। কিন্তু এরপরই পাল্টে যায় দৃশ্যপট। সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস মিলে ৯২ রানের জুটি গড়ে তুলে দলকে এগিয়ে নেন।

    ২৯ বলে ৪৫ রান করে আউট হন সাইম আইয়ুব। তবে অপরপ্রান্তে একাই ঝড় তোলেন হারিস। মাত্র ৪৫ বলে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন তিনি, যেখানে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা।

    চারে নামা মোহাম্মদ নেওয়াজও ছিলেন আক্রমণাত্মক। ১৩ বলে করেন ২৬ রান। অধিনায়ক সালমান আঘা ১২ বলে ১৫ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

    বাংলাদেশের হয়ে মিরাজ নেন ২টি উইকেট, একটি উইকেট শিকার করেন তানজিম সাকিব।

    এর আগে বাংলাদেশের ব্যাটিং ছিল উজ্জ্বল। ওপেনিংয়ে পারভেজ ইমন ৩৪ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তানজিদ হাসান যোগ করেন ৩২ বলে ৪২ রান। হৃদয় করেন ২৫ এবং অধিনায়ক লিটন দাস করেন ২২ রান।

    পাকিস্তানের হয়ে হাসান আলি ও আব্বাস আফ্রিদি নেন দুটি করে উইকেট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ