বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান মন্ত্রীর নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
  • স্বপ্নের জার্সিতে নাম লেখাতে ঢাকায় হামজা চৌধুরী

    স্বপ্নের জার্সিতে নাম লেখাতে ঢাকায় হামজা চৌধুরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে বাংলাদেশ দলে যোগ দিতে ঢাকায় এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। তার ফ্লাইট সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকায় অবতরণের কথা থাকলেও কিছুটা বিলম্বে তিনি সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

    এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হাভিয়ের কাবরেরার অধীনে ৩০ মে (শুক্রবার) থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। ৩১ মে থেকেই নিয়মিত অনুশীলনে নেমেছে লাল-সবুজের দল। ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীও দ্রুতই ক্যাম্পে যোগ দেবেন।

    সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ জুন, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তার আগে প্রস্তুতি হিসেবে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

    দুই ম্যাচ সামনে রেখে ২৮ মে ঘোষণা করা হয়েছে ২৬ সদস্যের স্কোয়াড। দলে আছেন কানাডা প্রবাসী সমিত সোম এবং ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম। ফাহামেদুল ২৮ মে ঢাকায় এসে প্রথম দিন থেকেই ক্যাম্পে অংশ নিচ্ছেন। সমিত সোমের ঢাকায় আসার কথা আগামীকাল।

    এদিকে আলোচনায় থাকা ইংল্যান্ড প্রবাসী তরুণ ফরোয়ার্ড কিউবা মিচেল অবশেষে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন আজ (২ জুন)। তবে তাকে সিঙ্গাপুর ম্যাচে খেলাতে হলে ৩ জুনের মধ্যেই এএফসি পোর্টালে নিবন্ধন করতে হবে। ফলে বাফুফেকে দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে তার অন্তর্ভুক্তি নিয়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ