মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ঈদযাত্রা: যানজট ও নিরাপত্তা নিয়ে দ্বৈত শঙ্কা

    ঈদযাত্রা: যানজট ও নিরাপত্তা নিয়ে দ্বৈত শঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী মানুষের ঘরমুখো স্রোত শুরু হয়ে গেছে। প্রতিবছরের মতো এবারও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে চলাচলরত লাখো যাত্রীর সামনে দু’টি বড় চ্যালেঞ্জ—যানজট ও নিরাপত্তা।

    ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় যানজটের আশঙ্কা বেশি, কারণ এবার পশুবাহী ট্রাকের সংখ্যা অনেক বেড়ে যাবে, ছুটির দিন কম থাকায় একসাথে বিপুলসংখ্যক মানুষ রওনা হবে, আর মহাসড়কের কিছু অংশে এখনো উন্নয়ন কাজ অসম্পূর্ণ। ফলে ঘরমুখো মানুষের ঈদের যাত্রা ভোগান্তিমুক্ত থাকবে—এই আশায় ফাটল ধরছে আগেভাগেই।

    তবে এবারের ঈদযাত্রা আরেকটি নতুন ও উদ্বেগজনক মাত্রা পেয়েছে—রাতের মহাসড়কে ডাকাত আতঙ্ক। সম্প্রতি বেশ কয়েকটি ডাকাতির ঘটনা যাত্রীদের মনে ভীতি সৃষ্টি করেছে। রাস্তায় ছিনতাই, বাস থামিয়ে লুটপাট কিংবা সংঘবদ্ধ ডাকাতির মতো ঘটনা কোনোভাবেই ঈদের আনন্দের সঙ্গে মানানসই নয়।

    পুলিশ প্রশাসন জানিয়েছে, মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে টহল, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। কিছু পরিবহন কোম্পানি বাসে যাত্রীদের ছবি ও ভিডিও সংগ্রহের ব্যবস্থা করেছে, যা একটি সময়োপযোগী পদক্ষেপ। কিন্তু কেবল পরিকল্পনা থাকলেই চলবে না, এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন না হলে ভোগান্তি এড়ানো কঠিন।

    এটা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, যাত্রী, পরিবহন কর্তৃপক্ষ এবং চালকদেরও সমান সচেতন হতে হবে। বাসে সন্দেহজনক যাত্রী উঠলে তাৎক্ষণিক জানানো, নির্ধারিত সময় মেনে গাড়ি চালানো, অপ্রয়োজনীয় স্টপেজে না থামা এবং রাতের যাত্রায় অতিরিক্ত সতর্কতা—এসব পদক্ষেপ নিতে হবে যৌথভাবে।

    সরকার, সড়ক বিভাগ, এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান—এই ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রতিটি কিলোমিটারে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করুন। যেন পরিবারে ফেরা মানুষগুলোর যাত্রাপথ হয় নির্ভরতার, আনন্দের আর স্বস্তির।

    ঈদের আনন্দ যেন রাস্তায় থেমে না যায়, এই হোক আমাদের সবার চেতনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ