বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান মন্ত্রীর নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
  • প্রথমবার দেশের মাঠে অনুশীলনে ফাহামিদুল, কী বলছে জাতীয় দল

    প্রথমবার দেশের মাঠে অনুশীলনে ফাহামিদুল, কী বলছে জাতীয় দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় দলের প্রস্তুতির সূচি ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তবে শুক্রবার রাতে রাজধানীতে টানা বর্ষণের কারণে শেষ মুহূর্তে পরিবর্তন করা হয় অনুশীলন ভেন্যু। স্টেডিয়ামের মাঠে ইতোমধ্যে নকশাগত সংস্কারের কাজ চলমান থাকায় কাদা জমে গেলে মাঠের ক্ষতির আশঙ্কা ছিল। তাই বিকল্প হিসেবে বেছে নেওয়া হয় বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠ।

    শনিবার (৩১ মে) থেকে শুরু হয় বাংলাদেশ দলের ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। কোচ হাভিয়ের কাবরেরার অধীনে ২৪ জন ফুটবলার প্রথম দিনের অনুশীলনে অংশ নেন। দলে অনুপস্থিত ছিলেন হামজা চৌধুরী ও সোমিত সোম। হামজা চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন, আর সোম অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন সামনের দিনগুলোতে।

    কোচ কাবরেরা জানান, “পরিস্থিতি যেমনই হোক, আমাদের প্রস্তুত থাকতেই হবে। খেলোয়াড়রা দারুণ মনোযোগী, আর বিকল্প ভেন্যুতেও তারা পূর্ণ উদ্যমে অনুশীলন করেছে।”

    উল্লেখ্য, আগামী মাসের শুরুতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।

    জাতীয় দলের অনুশীলনে শনিবার বসুন্ধরা কিংস এরেনায় যখন ঘাম ঝরাচ্ছিলেন ২৪ ফুটবলার, সেখানে আলাদা নজর কাড়লেন এক নতুন মুখ—ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। দেশের মাটিতে এটাই তার প্রথম জাতীয় দলের অনুশীলন, যা ঘিরে ছিল বাড়তি কৌতূহল ও প্রত্যাশা।

    যদিও এখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি তার, তবে এর আগেও ভারতের বিপক্ষে ঘোষিত প্রাথমিক দল থেকে তার বাদ পড়া নিয়ে সামাজিক মাধ্যমে ছিল ব্যাপক আলোড়ন। এবার যেন সেই হতাশা ভুলে নিজেকে প্রমাণ করার লক্ষ্যে মাঠে নেমেছেন তিনি।

    জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন বললেন,

    "ফাহামিদুল নিঃসন্দেহে প্রতিভাবান খেলোয়াড়। সৌদি আরবের ক্যাম্পে সে যে পর্যাপ্ত সময় পায়নি, সেটি আমরা বুঝি। তবে এখন সে অনেক বেশি প্রস্তুত হয়ে ফিরেছে। কাবরেরা ও আমার কাছে সে পরিণত একজন খেলোয়াড় বলেই মনে হয়েছে। আশা করি, সে নিজেকে প্রমাণ করতে পারবে।"

    তবে ডিফেন্ডার ইসা ফয়সালের চোখে, ফাহামিদুল আর পাঁচজনের মতোই দলের অংশ।

    “সে খুবই মিশুক। প্রবাসী হিসেবে আলাদা করে ভাবার কিছু নেই, ও আমাদের মতোই একজন বাংলাদেশি ফুটবলার।”
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ