বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান মন্ত্রীর নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
  • বাংলাদেশ সফরের জন্য প্রস্তুত পাকিস্তান দল, সূচি চূড়ান্ত

    বাংলাদেশ সফরের জন্য প্রস্তুত পাকিস্তান দল, সূচি চূড়ান্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবারও মাঠে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। চূড়ান্ত হয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সময়সূচি।

    দ্বিপক্ষীয় এই সিরিজকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনার পর নির্ধারিত হয়েছে ম্যাচের তারিখ, ভেন্যু ও ফরম্যাট। ক্রিকেটপ্রেমীদের মধ্যে সিরিজ ঘিরে আগ্রহও বাড়ছে।

    সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটেই ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    বর্তমানে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। ইতিমধ্যে প্রথম দুই ম্যাচে হেরে গিয়ে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন দল, হোয়াইটওয়াশ এড়ানোই তাদের মূল লক্ষ্য। এই সিরিজ চলাকালীন সময়েই নিশ্চিত হলো পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি।

    সূত্র অনুযায়ী, আগামী ১৮ জুলাই ঢাকায় পৌঁছাবে পাকিস্তান জাতীয় দল। এরপর ২০, ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে সফরের প্রাথমিক সূচি তৈরি করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে। দুই বোর্ডের মধ্যে আলোচনা শেষে এই সূচি চূড়ান্ত করা হয়। জানা গেছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময় বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের এক বৈঠকে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়।

    দুই দলের মধ্যে সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০২১ সালে, যেখানে পাকিস্তান জয় পেয়েছিল। এবার ঘরের মাঠে বদলা নিতে মরিয়া থাকবে টাইগাররা। ঘরের মাঠে সিরিজ হওয়ায় দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

    এদিকে, বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান দল রওনা হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে, যেখানে আরও একটি আন্তর্জাতিক সিরিজ খেলবে তারা। ফলে বাংলাদেশ সফরটি পাকিস্তানের জন্যও গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

    সিরিজ সামনে রেখে শিগগিরই বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে একটি প্রতিযোগিতামূলক দল গঠনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ