বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান মন্ত্রীর নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
  • ম্যারাডোনার মৃত্যুর মামলা স্থগিত, বিচার প্রক্রিয়ায় নতুন করে শুরু চূড়ান্ত

    ম্যারাডোনার মৃত্যুর মামলা স্থগিত, বিচার প্রক্রিয়ায় নতুন করে শুরু চূড়ান্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বহু সপ্তাহের শুনানি এবং ৪০ জনেরও বেশি সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর অবশেষে ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে চিকিৎসকদের বিরুদ্ধে চলমান মামলার বিচার কার্যক্রম স্থগিত করেছে আর্জেন্টিনার একটি আদালত। বৃহস্পতিবার দেওয়া রায়ে আদালত জানায়, মামলাটি আপাতত বাতিল করা হচ্ছে।

    এই সিদ্ধান্তের পেছনে মূলত ভূমিকা রেখেছে একটি টেলিভিশন সিরিজকে ঘিরে সৃষ্ট বিতর্ক, যা মামলার নিরপেক্ষতা ও সাক্ষীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। ওই সিরিজে মামলার সঙ্গে জড়িত বিষয়বস্তু তুলে ধরা হয়, যা আদালতের মতে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

    ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগে চলমান মামলার বিচারকাজ নতুন করে শুরু করতে হবে। কারণ, মামলার একটি টেলিভিশন সিরিজ ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের জেরে পুরো বিচার প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করেছে আর্জেন্টিনার আদালত। 
    নতুন করে বিচার শুরু হলে এতে দায়িত্ব পালন করবেন তিনজন ভিন্ন বিচারক, ফলে এই মামলার নিষ্পত্তি আরও বিলম্বিত হতে যাচ্ছে।

    বিচারক জুলিয়েতা মাকিনটাচ এই সপ্তাহেই মামলাটি থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। জানা গেছে, তিনি নিজেই এই মামলা ঘিরে একটি তথ্যচিত্রধর্মী মিনি সিরিজ নির্মাণে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি বিচারকাজ ক্যামেরাবন্দি করেন এবং নিজেও অভিনয় করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং তার বিরুদ্ধে বিচারক হিসেবে নৈতিকতা ভঙ্গের অভিযোগ ওঠে।

    বৃহস্পতিবার সহকারী বিচারক ম্যাক্সিমিলিয়ানো সাভারিনো মামলাটি বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন, মাকিনটাচের কর্মকাণ্ড পুরো বিচারপ্রক্রিয়াকেই পক্ষপাতদুষ্ট করে তুলেছে। অথচ এই বিচার চলাকালীন সময়ে ম্যারাডোনার সন্তানসহ বহু সাক্ষী আবেগঘন ও হৃদয়বিদারক জবানবন্দি দিয়েছেন।

    আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডিয়েগোর কন্যা জানা ম্যারাডোনা ক্ষোভ প্রকাশ করে বলেন,
    “আমি আর চুপ থাকতে পারছি না। আমি ওদের ঘৃণা করি, আমি প্রচণ্ড রেগে আছি।”

    ম্যারাডোনার সাবেক সঙ্গী ভেরোনিকা ওহেদা বলেন,
    “এই পুরো বিষয়টিই লজ্জাজনক। তবু আমি যদি হাজারবারও সাক্ষ্য দিতে হয়, আমি প্রস্তুত।”

    উল্লেখ্য, কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এবং ফুসফুসে তরল জমে যাওয়ার ফলে তার মৃত্যু হয়। পরে তার চিকিৎসায় নিয়োজিত সাত সদস্যের একটি মেডিকেল টিমের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ