মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • পিএসজির সামনে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ইতিহাস গড়ার মিশন

    পিএসজির সামনে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ইতিহাস গড়ার মিশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাতেই জমে উঠবে ইউরোপ সেরার লড়াই। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ম্যাচটি শুধু শিরোপার জন্যই নয়, ইতিহাস গড়ার এক সুবর্ণ সুযোগ লা পারিসিয়ানদের সামনে। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের স্বাদ পাওয়ার পাশাপাশি মৌসুমে ট্রেবল জয়ের গৌরব অর্জন করবে তারা।

    তবে চ্যালেঞ্জ সহজ হবে না। প্রতিপক্ষ ইন্টার মিলানও চাইছে ট্রফি উঁচিয়ে মৌসুমের ইতি টানতে। অভিজ্ঞতার ঝুলিতে ভর করে ফরাসি ক্লাবের স্বপ্নভঙ্গ করতে চায় ইতালির নেরাজ্জুরিরা।

    হাইভোল্টেজ এই ফাইনাল অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখে, আলিয়াঞ্জ অ্যারেনায়। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
    ১৮৯টি ম্যাচ শেষে এবার চূড়ান্ত মঞ্চে ইউরোপ সেরার লড়াই। নতুন ফরম্যাটে আয়োজিত এবারের চ্যাম্পিয়নস লিগ শেষ হতে চলেছে এক ঐতিহাসিক ফাইনাল দিয়ে। মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব পিএসজি ও ইতালির ইন্টার মিলান—দুই দলের জন্যই ম্যাচটি স্মরণীয় হয়ে উঠতে পারে ভিন্ন ভিন্ন কারণে।

    ইন্টার মিলান খেলতে নামছে তাদের দেড় দশকের শিরোপা খরা ঘোচানোর লক্ষ্যে, আর পিএসজি এর হাতছানি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বে প্রথমবারের মতো নাম লেখানোর পাশাপাশি মৌসুমে ট্রেবল জয়ের সুবর্ণ সুযোগ।

    মঞ্চটা যে মিউনিখ, সেটিও বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে লুইস এনরিকে’র দলকে। কারণ, জার্মানির এই শহরে আয়োজিত আগের চারটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে প্রত্যেকবারই জয় পেয়েছে নতুন এক চ্যাম্পিয়ন। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও খানিক এগিয়ে পিএসজি—পাঁচ দেখায় তিনটিতেই জয় তাদের।

    পিএসজি কোচ লুইস এনরিকে বলেন,
    “প্যারিসে ইতিহাস গড়ার চেষ্টাই আমার সবচেয়ে বড় প্রেরণা। ভয় পাওয়ার কিছু নেই—মৌসুমজুড়েই আমরা দেখিয়ে দিয়েছি নিজেদের সামর্থ্য। ভাগ্য কী আনবে জানি না, তবে আমরা প্রস্তুত সমর্থকদের মুখে হাসি ফোটাতে।”

    অন্যদিকে, কোচ হিসেবে দ্বিতীয়বার ফাইনালে পা রাখা ইন্টারের ফিলিপে ইনজাঘি বলেন,
    “ফুটবলার হিসেবে কখনও ফাইনাল খেলার সুযোগ হয়নি। কোচ হিসেবে দু’বার নিয়ে এসেছি দলকে চূড়ান্ত মঞ্চে। কিন্তু ট্রফি ছাড়া এই পথচলার মূল্য নেই।”

    তিন বছরের ব্যবধানে আবারও ফাইনালে ফেরা ইন্টার মিলান এবারের আসরে একে একে হারিয়েছে ইউরোপের বড় বড় ক্লাবগুলোকে। এবার তাদের লক্ষ্য শিরোপা হাতে করেই মিউনিখ ছাড়ার।

    এই ম্যাচ শুধু ট্রফির জন্য নয়, ব্যালন ডি’অর রেসেও রাখতে পারে গুরুত্বপূর্ণ প্রভাব। ফাইনালে থাকছেন পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে এবং ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ—দু’জনের কাছেই এই ম্যাচ হতে পারে ব্যক্তিগত ক্যারিয়ারে নতুন উচ্চতা ছোঁয়ার সোপান।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ