বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান মন্ত্রীর নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
  • দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যর্থ বাংলাদেশ, সিরিজ নিশ্চিত পাকিস্তানের

    দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যর্থ বাংলাদেশ, সিরিজ নিশ্চিত পাকিস্তানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরিজে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো পথ খোলা নেই—এই সমীকরণ মাথায় নিয়েই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচেও টস জিতে প্রথম ম্যাচের মতো ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা।

    টস জিতে ব্যাটিং নিয়েই আক্রমণাত্মক শুরু করে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তারা আবারও ২০২ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশের সামনে, প্রথম ম্যাচের পুনরাবৃত্তি যেন চোখের সামনেই ঘটে।

    বাংলাদেশের সামনে এখন একই সঙ্গে চাপ ও চ্যালেঞ্জ—এই ম্যাচে হার মানেই সিরিজ হাতছাড়া।
    সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও ব্যর্থতার পরিচয় দিয়ে ৫৭ রানে হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

    উভয় দলই দ্বিতীয় ম্যাচে একটি করে পরিবর্তন নিয়ে নামে। বাংলাদেশের একাদশে শেখ মেহেদী হাসানের জায়গায় ফেরানো হয় মেহেদী হাসান মিরাজকে। পাকিস্তান দলে জায়গা পান সাহিবজাদা ফারহান, বাদ পড়েন ফখর জামান।
    টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান দুর্দান্ত ব্যাটিং করে দলের ভিত্তি গড়ে দেন। মাত্র ৪১ বলে ৪ চার ও ৬ ছক্কায় করেন ৭৪ রান। তার পাশে অপরাজিত ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন হাসান নাওয়াজ। ২৬ বলের এই ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা।
    বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব দুটি করে এবং রিশাদ হোসেন নেন একটি উইকেট। পাকিস্তান স্কোরবোর্ডে তোলে ২০২ রান।
    জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ আশাব্যঞ্জক সূচনা করে। মাত্র দুই ওভারেই ওপেনিং জুটি তোলে ৩২ রান। এর বেশির ভাগই আসে তানজিদ হাসানের ব্যাট থেকে—১৩ বল খেলে ২৯ রান, যার মধ্যে সালমান আগার ওভারে দুটি চার ও একটি ছক্কা এবং হাসান আলীর ওভারে দুটি চার।
    তানজিদ শেষ পর্যন্ত করেন ১৯ বলে ৩৩ রান, কিন্তু ফাহিম আশরাফের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন। এর আগে হারিস রউফের বলে ৮ রান করা পারভেজ ইমন ফিরেছেন হাসান আলীর হাতে ক্যাচ দিয়ে।

    ক্যাপ্টেন লিটন দাস ক্রিজে এলে কিছুটা স্থিতি আশা করা হলেও তা হয়নি। আবরার আহমেদের ঘূর্ণিতে একে একে ফিরেছেন হৃদয় (০), জাকের আলী (০) এবং শামীম হোসেন। মাত্র ৩৩ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় বাংলাদেশ—৪৪/০ থেকে দল নেমে আসে ৭৭/৭-এ।

    পরে মেহেদী হাসান মিরাজ কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও খুশদিল শাহ’র ওভারে চার মারার পরই বিদায় নেন।

    শেষ দিকে ফিফটি পূর্ণ করেন তানজিম সাকিব, কিন্তু তার বিদায়ের পর বাংলাদেশ থামে ১৪৪ রানে। শরীফুল ইসলাম ফিল্ডিংয়ে চোট পেয়ে ব্যাটিংয়ে নামতে না পারায় ইনিংস শেষ হয়ে যায় ১৯তম ওভারের মাঝপথেই।


    সব মিলিয়ে পাকিস্তান জেতে ৫৭ রানের বড় ব্যবধানে। একইসঙ্গে ৩ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গিয়ে সিরিজটিও নিজেদের করে নেয় স্বাগতিকরা।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ