সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • বাংলাদেশ দলে হামজা-শমিতের অন্তর্ভুক্তি, ঘোষণা হলো সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াড

    বাংলাদেশ দলে হামজা-শমিতের অন্তর্ভুক্তি, ঘোষণা হলো সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার, ২৮ মে বিকেলে জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা স্কোয়াডের তালিকা প্রকাশ করেন।

    আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত হয়েছেন তিন প্রবাসী ফুটবলার—হামজা চৌধুরী, শমিত সোম এবং তরুণ উইঙ্গার ফাহমিদুল ইসলাম। এরই মধ্যে ইতালির রোম থেকে ঢাকায় এসে পৌঁছেছেন ১৮ বছর বয়সী ফাহমিদুল, যিনি বুধবার সকালে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন এবং প্রথম দিন থেকেই অনুশীলনে অংশ নিচ্ছেন।

    অন্যদিকে, ইংল্যান্ডে থাকা হামজা চৌধুরীর ২ বা ৩ জুনের মধ্যে দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। শমিত সোম আসবেন ৪ জুন। তাই ৪ জুনের প্রস্তুতি ম্যাচে এই দুই ফুটবলারের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মূল ম্যাচে তাদের সম্পূর্ণ ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

    এই দলটি বাছাই করা হয়েছে ১০ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে। দলের নির্বাচনে ফর্ম ও সাম্প্রতিক পারফরম্যান্সকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোচ।
    এবারের দলে বড় চমক হয়ে এসেছেন আবাহনীর ফর্মে থাকা ফরোয়ার্ড সুমন রেজা। ফেডারেশন কাপে দুর্দান্ত পারফরম্যান্স করায় এই অভিজ্ঞ স্ট্রাইকারকে এবার আস্থা রাখলেন জাতীয় দলের কোচ।

    দলে আছেন মৌসুমজুড়ে ধারাবাহিকভাবে ভালো খেলা মোহাম্মদ ইব্রাহিম। আবাহনীর হয়ে গোটা মৌসুম জুড়ে গোল ও অ্যাসিস্টে অবদান রাখা এই ফরোয়ার্ড দলে জায়গা পাওয়ায় অনেকটাই স্বস্তিতে বাফুফে।

    অন্যদিকে, ভারতের বিপক্ষে সর্বশেষ ২৩ জনের স্কোয়াডে থাকা চন্দন রায় এবার বাদ পড়েছেন। মাঝমাঠে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    স্কোয়াডে যারা আছেন:
    মিডফিল্ডার: হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত সোম , সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি

    ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন

    ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, সাদ উদ্দিন

    গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

    ম্যাচের সময়সূচি:
    তারিখ: ১০ জুন ২০২৫

    স্থান: ঢাকার জাতীয় স্টেডিয়াম

    এই ম্যাচটি বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার একটি গুরুত্বপূর্ণ ধাপ। কোচ হাভিয়ের কাবরেরা এই স্কোয়াডের মাধ্যমে দলের শক্তি বাড়ানোর চেষ্টা করছেন। চূড়ান্ত স্কোয়াড ২৩ জনে নামিয়ে আনা হবে ম্যাচের আগে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ