সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প হারানো সরকারি অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা র‍্যাবের কার্যালয়ে বসেই স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ
  • ত্বক সুরক্ষায় সানস্ক্রিন: কখন, কীভাবে এবং কোনটি ব্যবহার করবেন

    ত্বক সুরক্ষায় সানস্ক্রিন: কখন, কীভাবে এবং কোনটি ব্যবহার করবেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্রীষ্মকালে সূর্যের অতিবেগুনি রশ্মির তীব্রতায় ত্বক পুড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। শুধু কালো হয়ে যাওয়াই নয়, এই রশ্মি দীর্ঘমেয়াদে ত্বকের ক্যান্সারসহ নানা সমস্যা তৈরি করতে পারে। এসব ঝুঁকি থেকে ত্বককে রক্ষা করতে নিয়মিত ও সঠিকভাবে সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত জরুরি।

    এই বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর ২৭ মে যুক্তরাষ্ট্রে পালিত হয় ‘জাতীয় সানস্ক্রিন দিবস’। ২০১১ সালে শুরু হওয়া এই উদ্যোগ এখন অনেক দেশেই অনুসরণ করা হচ্ছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

    তবে অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেও সানবার্নে আক্রান্ত হন—কারণ সাধারণত ভুলভাবে বা ভুল সময়ে সানস্ক্রিন লাগানো। টেক্সাসের এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুসান ওয়াই চোন বলছেন, “সমস্যা সানস্ক্রিনে নয়, বরং ভুল ব্যবহারে।”

    সঠিকভাবে সানস্ক্রিন ব্যবহারের কিছু পরামর্শ:

    ১. ইউভিএ ও ইউভিবি রশ্মি থেকে সুরক্ষা নিশ্চিত করুন
    সবসময় এমন সানস্ক্রিন বেছে নিন, যা “Broad Spectrum” বা বিস্তৃত সুরক্ষা দেয়। এতে থাকা জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম ডাইঅক্সাইড ইউভিএ ও ইউভিবি—উভয় রশ্মি থেকেই ত্বককে রক্ষা করে।

    ২. এসপিএফ ৩০ বা তদূর্ধ্ব বেছে নিন
    সানস্ক্রিনে এসপিএফ ৩০ থাকলে তা সূর্যের ৯৭% ক্ষতিকর রশ্মি রোধ করতে পারে। এসপিএফ ৫০ দিলে এই হার ৯৮%—অর্থাৎ খুব বেশি পার্থক্য নেই। তাই এসপিএফ বেশি হলেও নিয়মিত ব্যবহারই আসল বিষয়।

    ৩. বাইরে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে ব্যবহার করুন
    সানস্ক্রিন ত্বকে সক্রিয় হতে সময় লাগে। তাই বাইরে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে ত্বকে লাগান। পর্যাপ্ত পরিমাণে ব্যবহার নিশ্চিত করুন—অনেকেই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সানস্ক্রিন লাগান।

    ৪. প্রতি দুই ঘণ্টা পর পুনরায় লাগান
    সানস্ক্রিন সারাদিন ধরে কার্যকর থাকে না। প্রতি দুই ঘণ্টা পরপর পুনরায় লাগাতে হবে। যদি ঘামেন, পানিতে ভিজে যান বা স্প্রে সানস্ক্রিন ব্যবহার করেন, তবে ৬০–৯০ মিনিট পর পুনরায় প্রয়োগ করুন।

    ৫. অতিরিক্ত সতর্কতা জরুরি
    সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সূর্যের অতিবেগুনি রশ্মি সবচেয়ে শক্তিশালী থাকে। এই সময়ে সরাসরি রোদ এড়িয়ে চলুন। ছাতা, সানগ্লাস, হ্যাট বা ফুলস্লিভ জামা ব্যবহার করুন বাড়তি সুরক্ষায়।

    মনে রাখবেন: কোনো সানস্ক্রিনই শতভাগ সুরক্ষা দেয় না। তবে সঠিক নিয়মে ব্যবহার করলে সানবার্ন, ত্বকের বয়সজনিত ক্ষতি এবং স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো যায়


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ