বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো, দায়িত্বে ফাতিমা এল মানসুরি ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ বিকালে সংবাদ সম্মেলন বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান মন্ত্রীর নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
  • বিসিবির সম্ভাব্য সভাপতি বুলবুল

    “ভালো নির্বাচনই লক্ষ্য, দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছা নেই”

    “ভালো নির্বাচনই লক্ষ্য, দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছা নেই”
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় মনোনয়ন বাতিল হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বোর্ড সভাপতির পদ হারিয়েছেন ফারুক আহমেদ। তার স্থলাভিষিক্ত হিসেবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে ঘোষণা করা হতে পারে। শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।

    বুলবুল বলেছেন, তার মূল লক্ষ্য হলো একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। “ভালো নির্বাচন আয়োজন এবং একটি কার্যকর বোর্ড গঠন করাই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘমেয়াদে সভাপতির দায়িত্বে থাকার ইচ্ছে নেই। নির্বাচনে অংশ নেওয়ারও ইচ্ছা নেই,” বলেন তিনি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে।

    প্রথমবারের মতো সরকার থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেয়ে বিসিবিতে কাজ করতে রাজি হয়েছেন বুলবুল। তিনি বলেন, “আগে কখনও এমন দায়িত্ব পাইনি। এবার সুযোগ পেয়েছি, তাই কাজ করব। আপাতত নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে।”

    বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করা বুলবুল জানান, বিসিবির প্রস্তাব পাওয়ার পর বিষয়টি আইসিসির সঙ্গে আলোচনা করেছেন। আইসিসি তাকে অনির্দিষ্টকালের ছুটি দিয়েছে এবং বাংলাদেশে কাজ করার সবুজ সংকেত দিয়েছে।

    বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এনএসসি থেকে কাউন্সিলর হিসেবে নিযুক্ত হয়ে পরিচালকের পদ পেলে, পরিচালকদের ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ থাকেন। এই প্রক্রিয়াতেই ফারুক আহমেদ নির্বাচিত হয়েছিলেন এবং একইভাবে বুলবুলও নির্বাচনের সম্ভাবনায় রয়েছেন।

    ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া আমিনুল ইসলাম বুলবুল দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও। খেলোয়াড়ি জীবনের পর তিনি দীর্ঘদিন ধরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসিতে কোচ ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ