রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা, শতভাগ জয় নিয়ে নকআউটে রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন মেগা প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু, আইভ্যাকের নতুন নির্দেশনা দেশজুড়ে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ২ কোটি ৪০ লাখ শিশু ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ১২ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় কমতে পারে তাপমাত্রা রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান
  • ওপেনএআই ওয়েবপেজে “Sign in with ChatGPT” নামের একটি ফিচার চালু করার পরিকল্পনা

    ওপেনএআই ওয়েবপেজে “Sign in with ChatGPT” নামের একটি ফিচার চালু করার পরিকল্পনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির মাধ্যমে শিগগিরই ব্যবহারকারীরা অন্যান্য অ্যাপে লগইন করতে পারবে, ফিচার চালু করার পরিকল্পনা।

    এ তথ্য টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

    সম্প্রতি ওপেনএআই তাদের একটি ওয়েবপেজে জানিয়েছে, তারা “Sign in with ChatGPT” নামের একটি ফিচার চালু করার পরিকল্পনা করছে। এটি হবে এমন একটি লগইন সুবিধা, যা ব্যবহারকারীদের তাদের ওপেনএআই অ্যাকাউন্ট দিয়েই তৃতীয় পক্ষের অ্যাপে প্রবেশ করতে দেবে। অর্থাৎ, ভবিষ্যতে আপনি কোনো শপিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া কিংবা ব্যক্তিগত সফটওয়্যারে আলাদা অ্যাকাউন্ট খুলতে না চাইলেও চ্যাটজিপিটির মাধ্যমে সাইন ইন করতে পারবেন।

    টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় কনজ্যুমার অ্যাপ। মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৬০ কোটি, যা প্রযুক্তি দুনিয়ায় এক বিশাল মাইলফলক। এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ওপেনএআই এবার ব্যবহারকারীর পরিচয় ব্যবস্থাপনায় প্রবেশ করছে।

    এই পদক্ষেপটির মাধ্যমে ওপেনএআই গুগল, অ্যাপল ও মাইক্রোসফট-এর মতো প্রযুক্তি জায়ান্টদের সাথে সরাসরি প্রতিযোগিতায় নামছে—যারা ইতিমধ্যেই “Sign in with Google/Apple/Microsoft” নামে লগইন সেবা দিয়ে থাকে।

    এ ফিচার এখনো সর্বসাধারণের জন্য চালু না হলেও, ওপেনএআই ইতোমধ্যেই ডেভেলপারদের জন্য এর একটি প্রাথমিক প্রিভিউ চালু করেছে। Codex CLI নামের একটি ওপেন সোর্স কোডিং টুলে “Sign in with ChatGPT” ফিচারটি যুক্ত করা হয়েছে। এটি ডেভেলপারদেরকে তাদের ফ্রি, প্লাস ও প্রো চ্যাটজিপিটি অ্যাকাউন্টগুলোর সঙ্গে API অ্যাকাউন্ট সংযুক্ত করার সুবিধা দিচ্ছে।

    এই উদ্যোগে প্রিমিয়াম গ্রাহকদের জন্য কিছু প্রণোদনাও রাখা হয়েছে। এগুলো হচ্ছে - প্লাস ব্যবহারকারীরা পাচ্ছেন ৫ ডলার API ক্রেডিট ও প্রো ব্যবহারকারীরা পাচ্ছেন ৫০ ডলার API ক্রেডিট। এটি ডেভেলপারদের উৎসাহিত করতে এবং সিস্টেমটির গ্রহণযোগ্যতা যাচাই করতে সহায়ক ভূমিকা রাখছে।

    ওপেনএআই একা এগোচ্ছে না। তাদের লক্ষ্য হলো বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপ ও সেবা—যেমন ই-কমার্স, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষামূলক অ্যাপ, বা ব্যক্তিগত প্রোডাকটিভিটি টুল - সবকিছুর সঙ্গে চ্যাটজিপিটি-ভিত্তিক সাইন ইন সেবা একত্রিত করা।

    এ প্রসঙ্গে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ২০২৩ সালেই বলেছিলেন, “আমরা ভবিষ্যতে ‘Sign in with OpenAI’ ফিচার চালুর পরিকল্পনা করছি।”

    যদিও এই ফিচার এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ওপেনএআই অফিসিয়ালি কোনো সময়সীমা ঘোষণা করেনি, তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ২০২৫ সালের মধ্যেই এটি বৃহত্তর পরিসরে চালু হতে পারে।

    তবে ওপেনএআই এখনো নিশ্চিত করেনি ঠিক কতগুলো অ্যাপ বা কোম্পানি এই ফিচার ব্যবহারে অংশ নিচ্ছে। টেকক্রাঞ্চের পক্ষ থেকে মন্তব্য চাইলেও ওপেনএআই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ